আপডেট :

        এলএইউএসডির নতুন সুপারিনটেনডেন্ট হিসেবে নিয়োগ পেলেন আন্দ্রেস চেইট

        বারব্যাঙ্ক বিমানবন্দর হয়ে ভ্রমণকারী এক ব্যক্তির হাম শনাক্ত, সতর্কতা জারি

        ইরানের পারমাণবিক স্থাপনা পরিদর্শনে যাবে আইএইএ, জানালেন সংস্থার প্রধান

        বাড়ির দাম কমানোর ঐতিহাসিক বিলে সই স্থগিত করলেন ট্রাম্প

        ইরান যুদ্ধের খরচ মেটাতে ৮৭.৬ বিলিয়ন ডলার চাইলেন ট্রাম্প

        আমেরিকার ২৫০তম স্বাধীনতা উদযাপন শুরু, ন্যাশনাল মলে ট্রাম্পের বিশাল সমাবেশ

        লস এঞ্জেলেসে তাপপ্রবাহের সতর্কতা, সপ্তাহান্তে মিলতে পারে স্বস্তি

        লস এঞ্জেলেসে প্রকাশ্যে বৃদ্ধা পথবিক্রেতাকে মারধর, ক্ষোভ ও নিন্দার ঝড়

        হরমুজে আটকে পড়া নাবিকদের উদ্ধার করবে জাতিসংঘ

        টেক্সাসে আইসিইবিরোধী বিক্ষোভে হামলা: ৮ জনের মোট ৪৫০ বছরের কারাদণ্ড

        ইরান যুদ্ধ বন্ধে ট্রাম্পকে চাপ, কংগ্রেসে ঐতিহাসিক প্রস্তাব পাস

        নিউইয়র্ক ডেমোক্র্যাটিক প্রাইমারিতে মামদানি-সমর্থিত প্রার্থীদের বড় জয়

        অ্যানাহাইমের গুদাম থেকে ২২ লাখ ডলারের বেশি চুরি হওয়া পণ্য উদ্ধার

        ক্যালিফোর্নিয়ার লাইব্রেরিতে বন্দুকধারীর হামলা, নিহত ২

        রিফ্লেক্টিং পুল আবার খালি হচ্ছে, ভাঙচুরের অভিযোগ ট্রাম্পের

        অপহৃত বৃদ্ধার মৃত্যুর দাবি, পরিবারের কাছে ক্ষমা চেয়ে চিঠি পাঠাল অপহরণকারীরা

        ইরানকে তেল রপ্তানিতে ছাড় দিল যুক্তরাষ্ট্র, পারমাণবিক পরিদর্শন নিয়ে দ্বিমত

        ওয়াশিংটনের ঐতিহাসিক চিঠি প্রদর্শনীতে

        বোস্টন বিমানবন্দরে সংঘর্ষের ঝুঁকি, ডেল্টা বিমানের জরুরি অবতরণ বাতিল

        লস এঞ্জেলেসে তাপমাত্রা বৃদ্ধির সতর্কতা, সপ্তাহের মাঝামাঝি তীব্র গরমের আশঙ্কা

কুমিরের পেট কেটে বের করা হলো গিলে ফেলা শিশু

কুমিরের পেট কেটে বের করা হলো গিলে ফেলা শিশু

ইন্দোনেশিয়ার পূর্ব কালিমান্তান দ্বীপে বাবার সঙ্গে মাছ ধরতে গিয়েছিল ৮ বছরের শিশু দিমাস মুলকান সাপুত্রা।

বাড়ির কাছেই একটি নদীতে যখন তার বাবা গত বুধবার মাছ ধরায় ব্যস্ত, তখন ছোট ভাইকে নিয়ে নদীতে সাঁতার কাটছিল সে। খবর দ্য মিররের।

তখনই তার দিকে এগিয়ে যায় একটি কুমির। তাকে দেখে দিমাস চিৎকার করতে থাকে। ছেলেকে বাঁচাতে তার বাবাও দৌড়ে যান। ততক্ষণে তার চোখের সামনেই ছেলে দিমাসকে আস্ত গিলে খেয়ে ফেলে কুমির। আর মুহূর্তের মধ্যে কুমিরটি অদৃশ্য হয়ে যায় গভীর পানিতে।

দিমাসের পিতা চিৎকার করতে থাকেন। অনেক খোঁজাখুঁজি করেন। কিন্তু কুমিরের আর সন্ধান পান না। দিমাসের পিতা সুবলিয়ানসিয়ার চিৎকারে ছুটে যায় অন্যরা। কিন্তু কোথাও কোনো সন্ধান নেই কুমিরের।

এর একদিন পর বৃহস্পতিবার কুমিরটির সন্ধান পাওয়া যায় পাশের গ্রাম মুয়ারা বেঙ্গোলোন গ্রামে। তার পেটে তখন দিমাসের আস্ত দেহ। কুমিরটির পেট কেটে বের করা হয় শিশুটির মরদেহ।

স্থানীয় এক উদ্ধারকারী ও উদ্ধারকারী টিমের কর্মকর্তা ওকতাভিয়ান্তো বলেছেন, দিমাসকে কুমিরে কামড়ে পানিতে ঝাঁপ দিলে দিমাসের পিতা সুবলিয়ানসিয়ারও পানিতে ঝাঁপিয়ে পড়েছিলেন।

 তিনি খালি হাতেই কুমিরটিকে আঘাত করেন।তাতে কুমিরের কিছুই করতে পারেননি।কুমিরটি গভীর পানিতে তলিয়ে গিয়ে অদৃশ্য হয়ে গিয়েছিল।

মৃত কুমিরের সন্ধান পেয়ে স্থানীয়রা সমবেত হয়ে কুমিরটিকে চিৎ করে তার পেট কেটে উদ্ধার করে দিমাসের মৃতদেহ। এতে দেখা যায়, দিমাসকে না চিবিয়েই আস্ত গিলে ফেলেছিল কুমিরটি। তার অক্ষত মৃতদেহ উদ্ধার করা হয় কুমিরের পেট থেকে। তা দেখে স্থানীয়রা কান্নায় ভেঙে পড়েন।  

 

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

শেয়ার করুন

পাঠকের মতামত