আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

মিয়ানমারের জান্তার পক্ষে তদবিরে ইসরাইলি লবিস্ট

মিয়ানমারের জান্তার পক্ষে তদবিরে ইসরাইলি লবিস্ট

আন্তর্জাতিক অঙ্গণে মিয়ানমারের জান্তা সরকারের পক্ষে কাজ করতে একজন লবিস্ট নিয়োগ দেওয়া হয়েছে।

গণতান্ত্রিক সরকারকে উৎখাত করে ক্ষমতার নিয়ন্ত্রণে নেওয়া সেনা সরকারের পক্ষে তদবির করার বিনিময়ে ২০ কোটি মার্কিন ডলার পকেটে পুরবেন ইসরাইলি-কানাডীয় আরি বিন-মেনাশি।

মার্কিন বিচার মন্ত্রণালয়ের নথির বরাতে বার্তা সংস্থা এএফপি এমন খবর দিয়েছে।

ক্ষমতা দখলের পর মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সু চি ও প্রেসিডেন্ট উইন মিন্টসহ অন্তত দুই হাজার বিক্ষোভকারীকে আটক করা হয়েছে। বিক্ষোভে পুলিশের গুলিতে নিহত হয়েছেন ৬০ জন।

কিন্তু গণতন্ত্র ফিরিয়ে আনতে ও আটকদের মুক্তির দাবিতে দেশটিতে বিক্ষোভ অব্যাহত চলছে।

দক্ষিণপূর্ব এশিয়ার জান্তা সরকারের পক্ষে তদবিরে আরি বিন-মেনাশি ও তার মন্ট্রিলভিত্তিক ফার্ম ডিকেনস অ্যান্ড ম্যাডসন গত ৪ মার্চ চুক্তি সই করে।

অভ্যুত্থানের একমাস পর যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক শক্তিগুলোর চাপে থাকা মিয়ানমারের সেনাবাহিনী সঙ্গে তার এই সমঝোতা হয়েছে।

যুক্তরাষ্ট্র, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ইসরাইল, রাশিয়া, জাতিসংঘ, আফ্রিকান ইউনিয়নসহ বিভিন্ন দেশে তদবির করতে সম্মত হয়েছেন আরি বিন-মেনাশি।

তারা আন্তর্জাতিক অঙ্গণে মিয়ানমারের ‘বাস্তব পরিস্থিতি’ তুলে ধরবেন। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা থেকে বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ দেশটিকে রেহাই দিতেও তাদের তদবির চলবে।

বিন-মেনাশি নিজেকে ইসরাইলের সাবেক গোয়েন্দা কর্মকর্তা বলে পরিচয় দেন। অতীতে তার বিরুদ্ধে অনেক বিতর্ক চাউর রয়েছে।

১৯৮০-এর দশকে ইরানে সামরিক বিমান বিক্রির দায়ে তাকে গ্রেফতার করা হয়েছিল। যদিও পরবর্তীতে অভিযোগ থেকে তিনি খালাস পেয়ে যান।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

শেয়ার করুন

পাঠকের মতামত