আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে বন্যায় বিপর্যস্ত জনজীবন

অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে বন্যায় বিপর্যস্ত জনজীবন

অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে ভারী বৃষ্টিপাতের কারণে বন্যায় জনজীবন বিপন্ন হয়ে পড়েছে। বেশ কয়েকটি এলাকার মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। গতকাল বন্যার পানি আরো বাড়তে থাকায় বেশ কয়েকটি এলাকার ঘরবাড়ি ও রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

বড় একটি বাঁধ থেকে পানি উপচে পড়ায় এবং ছোটখাটো একটি টর্নেডো শহরের পশ্চিম দিকে তাণ্ডব চালানোর পর সিডনির কর্তৃপক্ষ বাসিন্দাদের ঘরে থাকার অনুরোধ জানিয়েছে। নিউ সাউথ ওয়েলস (এনএসডব্লিউ) রাজ্যের উপকূলের বেশির ভাগ অংশ এবারের মার্চে রেকর্ড বৃষ্টিপাত দেখেছে বলে বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে। অস্ট্রেলিয়ার আড়াই কোটি জনগোষ্ঠীর এক-তৃতীয়াংশই এনএসডব্লিউতে বাস করে। রাজ্যটিতে এ দফার বৃষ্টি চলতি সপ্তাহের শেষ পর্যন্ত থাকতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।


‘আমাদের জন্য এ সপ্তাহ খুব একটা সহজ হবে না। সামনে আরো ভারী বৃষ্টিপাত হতে পারে বলে এক ব্রিফিংয়ে বলেছেন এনএসডব্লিউর প্রিমিয়ার গ্লেডিস বেরেজিক্লিয়ান। টেলিভিশনের ফুটেজে বন্যায় রাজ্যটির ক্ষয়ক্ষতির কিছু চিত্রও দেখা গেছে। এসব ফুটেজে ভাঙা রাস্তার পাশাপাশি বন্যার পানি যে কোথাও কোথাও ঘরের জানালা পর্যন্ত উঠে গেছে তা দেখা গেছে। রাস্তায় পানি থাকায় অনেককে ছোট নৌকায় চেপে চলাচল করতে হচ্ছে। ভিডিওগুলোর একটিতে একটি আস্ত বাড়িকে ভেসে যেতে দেখা যায়; অবশ্য তার আগেই বাড়ির বাসিন্দারা নিরাপদ আশ্রয়ে সরে যেতে পেরেছিলেন বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যমগুলো।


শনিবার স্থানীয় সময় বিকালের দিকে সিডনির অন্যতম পানি সরবরাহকেন্দ্র ওয়ারাগাম্বা বাঁধ থেকে পানি উপচে পড়া শুরু হয়; এই পানি বৃষ্টির কারণে স্ফীত নদীর সঙ্গে মিশে যেতে পারে বলে কর্তৃপক্ষ সতর্ক করেছে। ছোট একটি টর্নেডোও শহরটির পশ্চিম অংশের ৩০টিরও বেশি বাড়ির ক্ষতি করেছে; অনেক গাছ উপড়ে ফেলার পাশাপাশি বিদ্যুতের সংযোগও বিচ্ছিন্ন করে দিয়েছে বলে জানিয়েছেন জরুরি বিভাগের কর্মকর্তারা।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

শেয়ার করুন

পাঠকের মতামত