আপডেট :

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

জর্জ ফ্লয়েডকে হত্যার ভিডিও ধারণকারী কিশোরী আদালতে যা বলল

জর্জ ফ্লয়েডকে হত্যার ভিডিও ধারণকারী কিশোরী আদালতে যা বলল

যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডকে হাঁটু দিয়ে চেপে ধরে শ্বাসরোধ করে হত্যার দৃশ্য ভিডিও ধারণকারী কিশোরী বলেছে, তার (ফ্লয়েড) জন্য বেশি কিছু করতে না পারার জন্য ক্ষমা চেয়ে আছি।

আসামি ডেরেক চৌভিনের বিচারের দ্বিতীয় দিনের শুনানিতে সাক্ষ্য দিতে বর্তমানে ১৮ বছর বয়সী ডারনেলা এমন মন্তব্য করেন। ফ্লয়েডকে হত্যার সময় তার বয়স ছিল ১৭ বছর।

যুক্তরাষ্ট্রে তোলপাড় করে তোলা হত্যাকাণ্ডে এদিন চার তরুণ আদালতে সাক্ষ্য দিয়েছেন।

আদালতকে এই কিশোরী জানায়, আমি জর্জ ফ্লয়েডকে প্রাণভিক্ষা চাইতে দেখেছি। তাকে নিজের বাবা, ভাই, চাচা ও চাচাতো ভাইয়ের সঙ্গে তুলনা করে সে। কারণ তারা সবাই কৃষ্ণাঙ্গ।

বিবিসির খবরে বলা হয়েছে, এ ঘটনায় বর্ণবৈষম্য ও নীতিই প্রধান্য পাচ্ছে।

সোমবার আসামি চৌভিনের বক্তব্য শোনা হয়েছে। গত বছরের মে মাসে মিনিয়াপোলিশে গ্রেফতারের সময় অন্তত ৯ মিনিট হাঁটু দিয়ে জর্জ ফ্লয়েডের ঘাড় চেপে ধরে হত্যা করেন এই সাবেক পুলিশ কর্মকর্তা।

কৌঁসুলিরা বলছেন, এটিই তার মৃত্যুর বড় কারণ।

তবে হত্যার অভিযোগ অস্বীকার করেছেন চৌভিন। এ ঘটনায় বাকি আসামি টৌ থাও, জে আলেক্সান্ডার ও থমাস লেনকেও চলতি বছরের শেষ দিকে বিচারের মুখোমুখি হতে হবে।

এ হত্যাকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত সাক্ষ্য দিয়েছেন চার কিশোর। সারা সাক্ষ্য দেওয়ার সময় ক্যামেরা বন্ধ করে রাখা হয়েছিল। নামের আদ্যাংশ দিয়ে তাদের শনাক্ত করা হয়েছে।

ডারনেলা জানায়, ৯ বছর বয়সী চাচাতো ভাইকে সঙ্গে নিয়ে আমি কাপ ফুডস শপে  হাঁটছিলাম। তখন পুলিশের লোকজন জর্জ ফ্লয়েডকে গ্রেফতার করতে আসে।

‘আমি দেখলাম—আতঙ্কিত একজন মানুষ প্রাণভিক্ষা চাচ্ছে। তার কষ্ট হচ্ছিল। এটা খুবই খারাপ কাজ হচ্ছে ভেবে আমি ভিডিও করা শুরু করি।’

এ সময় জর্জ ফ্লয়েডকে বলতে শুনেছি—‘আমি ‘শ্বাস নিতে পারছি না’। সে খুব ভয়ে ছিল, তার মাকে ডাকছিল।

এই হত্যাকাণ্ড দেখার পর নিজের জীবন বদলে গেছে বলে জানায় ডারনেলা। জানাল, ‘যখন আমি জর্জ ফ্লয়েডের দিকে তাকাই, তখন আমি আমার বাবা, ভাই, চাচা ও চাচাতো ভাইদের দিকে তাকাই। তারা সবাই কালো।

সাক্ষ্য দেওয়ার সময় ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে শোনা গেছে ডারনেলাকে।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

শেয়ার করুন

পাঠকের মতামত