আপডেট :

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

মিয়ানমারে ‘গৃহযুদ্ধ’ প্রতিরোধে পদক্ষেপ গ্রহণের আহ্বান জাতিসঙ্ঘের

মিয়ানমারে ‘গৃহযুদ্ধ’ প্রতিরোধে পদক্ষেপ গ্রহণের আহ্বান জাতিসঙ্ঘের

মিয়ানমারে নিযুক্ত জাতিসঙ্ঘ এশীয় দূত দেশটির ক্রমবর্ধমান সঙ্কটের বিষয়ে পদক্ষেপ গ্রহণের জন্য বুধবার নিরাপত্তা পরিষদের প্রতি অনুরোধ জানিয়েছেন। জান্তা বাহিনী গণতন্ত্রপন্থী বিক্ষোভের ওপর সহিংস দমনপীড়ন চালানোর প্রেক্ষাপটে তিনি গৃহযুদ্ধ ও ব্যাপক রক্তপাতের ঝুঁকির ব্যাপারে সতর্ক করেছেন।

মিয়ানমারের নির্বাচিত নেতা অং সান সুচি গত ১ ফেব্রুয়ারি সামরিক বাহিনীর হাতে ক্ষমতাচ্যূত হওয়ার পর থেকে প্রতিদিনের বিক্ষোভে সহিংসতায় এ পর্যন্ত ৫২০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। আর এই সামরিক অভ্যুত্থানের মধ্যদিয়ে মিয়ানমারের এক দশকের গণতন্ত্রের অভিজ্ঞতার কবর রচিত হয়েছে।

এএফপি জানায় জাতিসঙ্ঘের বিশেষ দূত ক্রিস্টিন স্করেনার বার্জানার রুদ্ধদ্বার সেশনে বলেন, ‘মিয়ানমারের জনগণের ন্যায্য দাবি আদায়ে এবং দেশটির বহুমাত্রিক বিপর্যয় ঠেকাতে সমন্বিত পদক্ষেপ গ্রহণে সহজলভ্য সকল উপায় অবলম্বনের কথা বিবেচনা করতে আমি নিরাপত্তা পরিষদের প্রতি অনুরোধ জানাচ্ছি।’

তিনি বলেন, তিনি জান্তার সাথে সংলাপের পথ খোলা রেখেছেন। তিনি আরো বলেন, ‘আমরা যদি কেবলমাত্র তাদের আলোচনার প্রস্তুতির জন্য অপেক্ষা করি, তাহলে দেশটির সার্বিক পরিস্থিতির কেবলই অবনতি ঘটবে। সেখানে যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে তাতে দেশটিতে ব্যাপক রক্তপাত আসন্ন হয়ে পড়েছে বলে ধারণা করা হচ্ছে।’

জাতিসঙ্ঘে নিযুক্ত ব্রিটেনের দূত বারবারা উডওয়ার্ড সাংবাদিকদের বলেন, নিরাপত্তা পরিষদ ‘ঐক্যবদ্ধভাবে তাদের নিন্দা’ জানিয়েছে এবং তারা মিয়ানমার সঙ্কটের সমাধানে পদক্ষেপের পরিসর নিয়ে আলোচনা করছে। ব্রিটেনের অনুরোধের প্রেক্ষিতে নিরাপত্তা পরিষদের এ বৈঠক আহ্বান করা হয়।

এদিকে মিয়ানমারের প্রধান মিত্র দেশ চীন নেপিদোর বিরুদ্ধে যেকোনো ধরনের নিষেধাজ্ঞা আরোপের বিষয় নাকচ করে দিয়েছে।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

শেয়ার করুন

পাঠকের মতামত