আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

ইসলামবিদ্বেষের বিরুদ্ধে লড়ছেন যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম নারী মেয়র ফারাহ

ইসলামবিদ্বেষের বিরুদ্ধে লড়ছেন যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম নারী মেয়র ফারাহ

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের ইরভিন শহর তথা মার্কিন মুল্লুকের প্রথম মুসলিম নারী মেয়র ফারাহ খান।

২০২০ সালের ৩ নাভেম্বর ফারাহ খান ৩ লাখ মানুষের শহরটির মেয়র হিসেবে নির্বাচিত হন। ৮ ডিসেম্বর তিনি মেয়রের দায়িত্বে আসীন হন।খবর আনাদোলুর।

নির্বাচনের প্রচারণা থেকে শুরু করে এখন পর্যন্ত তাকে বিরোধী দলের উসকে দেওয়া ইসলামবিদ্বেষের বিরুদ্ধেও লড়তে হচ্ছে।

২০১৮ সালের নির্বাচনে তিনি এ শহরের একজন কাউন্সিলর হিসেবে নির্বাচিত হন।

কিন্তু ২০২০ সালে তিনি ১২ জন মেয়র প্রার্থীর মধ্যে সর্বোচ্চ ভোট পেয়ে যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম নারী মুসলিম মেয়র নির্বাচিত হন।

এ জন্য তাকে কম ভোগান্তি পোহাতে হয়নি। একদিকে ইসলামফোবিয়া, অন্যদিকে বাকি ১১ জন প্রার্থীর নির্বাচনী প্রচারণার বিরুদ্ধে টিকে থাকা- দুই চ্যালেঞ্জকে মোকাবিলা করেছেন দৃঢ়তার সঙ্গে।
 
দুই ছেলের জননী ফারাহ খানের বিরুদ্ধে বর্ণবাদী ও ধর্মীয় উগ্রবাদীরা উঠে পড়ে লাগে নির্বাচনে অংশ নেয়ার পর থেকেই।

কিন্তু এতকিছুর পরও দমে যাওয়ার পাত্রী নন তিনি, স্থানীয় বাসিন্দাদের বোঝাতে সক্ষম হয়েছেন- তার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেয়া হচ্ছে। ধর্মীয়বিদ্বেষ ছড়িয়ে আসলে রাজনৈতিক ফায়দা নেয়ার চেষ্টা করছে তারা।

আজারবাইজান সফরের কারণে ২০২০ সালের নির্বাচনের সময় বিরোধী দলের রাজনীতিকরা তার বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারের কাছে ধর্মীয় বিদ্বেষের অভিযোগ দায়ের করেন। অবশ্য পরে তা ধোপে টিকেনি।  
   
কারণ তার জন্ম ও বেড়ে ওঠা যুক্তরাষ্ট্রেই। এখানকার মূলধারা সঙ্গেই তার ওঠাবসা। ২০০৪ সালে সানফ্রানসিসকো থেকে তার পরিবার ক্যালিফোর্নিয়ায় আসে। স্নাতক ও স্নাতকোত্তর পড়াশোনা শেষ করেন ক্যালিফোর্নিয়ায়।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

 

শেয়ার করুন

পাঠকের মতামত