আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

ভারতে ২৪ ঘন্টায় করোনায় রেকর্ড ২ লাখ ৬১ হাজার আক্রান্ত

ভারতে ২৪ ঘন্টায় করোনায় রেকর্ড ২ লাখ ৬১ হাজার আক্রান্ত

করোনাভাইরাসের নতুন কেন্দ্র হয়ে উঠেছে ভারত। দেশটিতে গত কয়েকদিন ধরে একদিনে সর্বোচ্চ আক্রান্ত ও মৃত্যুর রেকর্ড হচ্ছে। গত একদিনে আগের সব রেকর্ড পেছনে ফেলে সর্বোচ্চ আক্রান্ত ও মৃত্যু হয়েছে দেশটিতে। হাসপাতালের মর্গ ও শ্মশানে লাশের ভিড় বেড়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, গত একদিনে ভারতে আক্রান্ত হয়েছে দুই লাখ ৬০ হাজার ৭৭৮ জন এবং মৃত্যু হয়েছে ১ হাজার ৪৯৫ জনের। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা এক কোটি ৪৭ লাখ ৮২ হাজার ৪৬১ জন এবং মারা গেছেন এক লাখ ৭৭ হাজার ১৬৮ জন।

এরই মধ্যে দেশটির বেশ কয়েকটি রাজ্য ফের কড়াকড়ি জারি করেছে। কারফিউ জারি করেছে ছত্তিশগড় ও দিল্লি। দিল্লিতে চার ও পাঁচতারকা হোটেলকে করোনা হাসপাতলে রুপান্তর করা হচ্ছে।

এরই মধ্যে টিকা প্রদানের আরও বড় প্রকল্প হাতে নিয়েছে ভারত। দেশটি তৃতীয় টিকা হিসেবে রাশিয়ার স্পুত্নিক ভির জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে। এই টিকা তারা উৎপাদন করবে।

বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় সবার ওপরে রয়েছে যুক্তরাষ্ট্র। সে দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ৩ কোটি ২৩ লাখ ৭২ হাজার ১১৯ জন এবং মারা গেছে পাঁচ লাখ ৮০ হাজার ৭৫৬ জন।

রবিবার সকাল পর্যন্ত করোনায় মারা গেছেন ৩০ লাখ ২৩ হাজার ৮১৩ জন। আক্রান্ত হয়েছেন ১৪ কোটি ১৩ লাখ ৫৩৮ জন।আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ১২ কোটি ৩০ লাখ ৬৫১ হাজার ৩৬৬ জন এবং বর্তমানে আক্রান্ত অবস্থায় রয়েছেন ১ কোটি ৮২ লাখ ৪৬ হাজার ৭৪ জন।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

শেয়ার করুন

পাঠকের মতামত