আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

মিয়ানমারের সামরিক জান্তাবিরোধী নিষেধাজ্ঞা আরোপ ইইউর

মিয়ানমারের সামরিক জান্তাবিরোধী নিষেধাজ্ঞা আরোপ ইইউর

ইউরোপীয় দেশগুলোর সংস্থা ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) মিয়ানমারের ১০ সামরিক নেতা ও সামরিক বাহিনী নিয়ন্ত্রিত দুই বাণিজ্যিক সংস্থার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। সোমবার প্রকাশিত আনুষ্ঠানিক এক বিবৃতিতে এই নিষেধাজ্ঞার ঘোষণা দেয় সংস্থাটি।

নিষেধাজ্ঞার আওতায় ইউরোপীয় দেশগুলোতে এই নেতাদের ও বাণিজ্যিক সংস্থাগুলোর বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা ও সম্পদ জব্দের আদেশ দেয়া হয়।

বিবৃতিতে বলা হয়, নিষেধাজ্ঞার আওতাভুক্ত নেতারা মিয়ানমারে গণতন্ত্র ও আইনের শাসনকে অবমূল্যায়ন, দমনমূলক সিদ্ধান্তসমূহ এবং গুরুতর মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ী।

এছাড়া মিয়ানমার ইকোনোমিক হোল্ডিং পাবলিক কোম্পানি লিমিটেড (এমইএইচএল) ও মিয়ানমার ইকোনোমিক করপোরেশন লিমিটেডের (এমইসি) বিরুদ্ধে 'মিয়ানমারের সামরিক বাহিনীর (তাতমাদাও) মালিকানা ও নিয়ন্ত্রণে থাকায় এবং এর থেকে রাজস্ব নেয়ায়' নিষেধাজ্ঞা আরোপ করেছে ইইউ।

শপিং মল, পানশালা, বিনোদনের ভেন্যু ও তামাকসহ বিভিন্ন বাণিজ্য এই দুই সংস্থা পরিচালনা করে আসছে, যার মাধ্যমে মিয়ানমারের সামরিক জান্তা বিপুল অর্থ উপার্জন করছে। এর মধ্যেই যুক্তরাষ্ট্র ও ব্রিটেন এই দুইটি বাণিজ্যিক সংস্থার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে।

এদিকে মিয়ানমারের অবস্থা পর্যব্ক্ষেণকারী থাইল্যান্ডভিত্তিক সংস্থা অ্যাসিসটেন্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনারস (এএপিপি) তাদের দৈনিক প্রকাশিত প্রতিবেদনে জানায়, ১ ফেব্রুয়ারিতে সেনা অভ্যুত্থানের পর থেকে সোমবার পর্যন্ত দেশটিতে বিক্ষোভে সামরিক জান্তার দমন অভিযানে অন্তত সাত শ' ৩৮ জন নিহত হয়েছেন।

প্রতিবেদনে আরো বলা হয়, বিক্ষোভ সংশ্লিষ্টতায় সামরিক জান্তার হাতে বন্দী রয়েছে তিন হাজার দুই শ' ৬১ জন। এছাড়া গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে আরো নয় শ' ৭০ জনের নামে।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

শেয়ার করুন

পাঠকের মতামত