আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

ভারতের জন্য অক্সিজেন পাঠাতে চায় পাকিস্তান

ভারতের জন্য অক্সিজেন পাঠাতে চায় পাকিস্তান

ভারতে করোনাভাইরাস মহামারি আকারে ছড়িয়ে পড়েছে। করোনা রোগীদের চিকিৎসার জন্য এরই মধ্যে অক্সিজেন সঙ্কট দেখা দিয়েছে দেশটিতে। আর তাই বিপদের সময় সব শত্রুতা ভুলে ভারতের জন্য অক্সিজেন পাঠাতে চায় পাকিস্তানি জনগণ। ‘হ্যাশট্যাগ ইন্ডিয়া নিডস অক্সিজেন’ লিখে ফেসবুকে টুইটারে পাকিস্তানিরা আহ্বান জানাচ্ছে- এই দুঃসময়ে তারা ভারতের পাশে দাঁড়াতে চায়।

এদিকে ভারতে শুধু শনিবারেই ২৫ জন অক্সিজেন স্বল্পতার কারণে মারা গেছেন। দেশটির আদালত পর্যন্ত গড়িয়েছে অক্সিজেন সমঙ্কটের কথা। দিল্লি হাইকোর্ট ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে বলেছে, অক্সিজেন সরবরাহে বিঘ্নসৃষ্টিকারীকে ফাঁসিতে ঝোলানো হবে।

আর এমন পরিস্থিতিতে ভারতের পাশে দাঁড়াতে চায় পাকিস্তানের জনগণ। অনেকেই ভারতকে অক্সিজেন সাপ্লাই করার অনুরোধ জানিয়ে পাকিস্তানের সরকারের উদ্দেশে লিখেছেন। অনেকে আবার অন্যান্য জরুরি সামগ্রী পাঠানোর কথাও বলেছেন।

কেউ কেউ টুইটারে সরাসরি লিখেছেন, ‘এই সময় রাজনৈতিক বিরোধ ভুলে সবার মানবিক হওয়া উচিত।’ অনেকে আরেকটু এগিয়ে এসে লিখেছেন, ‘ভারত, তুমি সেরে ওঠো। আমরা তোমাদের পাশে আছি। আমরা এক সঙ্গে করোনা মোকাবিলা করব।’

অক্সিজেনের অপ্রতুলতা এই মুহূর্তে ভারতে প্রথম এবং প্রধান সঙ্কট। শনিবার দিল্লিতে অক্সিজেন স্বল্পতায় ২৫ জনের মৃত্যু হয়েছে। এর আগে পাঞ্জাবের একটি হাসপাতালেও ৬ জন রোগীর অক্সিজেনের অভাবে মৃত্যু হয়েছে। রাজ্য সরকারগুলোকে বলেও কোনও লাভ হচ্ছে না। হাসপাতালগুলো যথাসাধ্য চেষ্টা করেও অক্সিজেনের জোগান দিতে পারছে না।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

শেয়ার করুন

পাঠকের মতামত