আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

নিলামে নওয়াজের সম্পত্তি বিক্রির নির্দেশ

নিলামে নওয়াজের সম্পত্তি বিক্রির নির্দেশ

পাকিস্তানের অ্যাকাউন্টিবিলিটি আদালত দেশটির সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের অপ্রদর্শিত সম্পদ ও বিভিন্ন প্রতিষ্ঠানের শেয়ার নিলামে বিক্রির নির্দেশ দিয়েছেন।

পাকিস্তানের গণমাধ্যম ডন জানায়, শনিবার (২৪ এপ্রিল) নওয়াজ শরীফের অপ্রদর্শিত সম্পদ বিক্রি করে রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে আর্থিক নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড একচেঞ্জ কমিশন অব পাকিস্তান ও সংশ্নিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন ওই আদালত।

আদালতের কাছে নওয়াজের অপ্রদর্শিত সম্পদ নিয়ে একটি মামলা করে দেশটির দুর্নীতি দমন-সংক্রান্ত প্রতিষ্ঠান ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরো (এনএবি)। যাতে ফৌজদারি দণ্ডবিধি আইনের ৪৪ নম্বর ধারায় নওয়াজের সে সম্পদ বিক্রির আবেদন করে প্রতিষ্ঠানটি। আদালতের বিচারক সাইয়্যেদ আসগার সেই আবেদনের অনুমোদন দেন।

আদালতের নথিপত্র থেকে জানা যায়, মোহাম্মদ বক্স টেক্সটাইল মিলের ৪ লাখ ৬৭ হাজার ৯৫০টি, হুদাইবিয়া পেপার মিলের ৩ লাখ ৪৩ হাজার ৪২৫টি, হুদাইবিয়া ইঞ্জিনিয়ারিং কোম্পানির ২২ হাজার ২১৩টি এবং ইত্তেফাক টেক্সটাইল মিলের ৪৮ হাজার ৬০৬টি শেয়ার আছে নওয়াজ শরিফের।

আগামী ৬০ দিনের মধ্যে নওয়াজের অস্থাবর সম্পত্তি বিক্রি করতে লাহোর ও শেখুপুরার ডেপুটি কমিশনারদের নির্দেশ দেওয়া হয়েছে।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

শেয়ার করুন

পাঠকের মতামত