আপডেট :

        বাজেট সংকটে রিভারসাইড কাউন্টিতে ৬২২ শেরিফের পদ কমানোর আশঙ্কা

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বাসকে এগিয়ে দেখানো জরিপটি ভুয়া

        ই জিন ক্যারল মামলায় ট্রাম্পের আবেদন ফের খারিজ

        ওমানকে বোমা হামলার হুমকি ট্রাম্পের, ইরান চুক্তি নিয়ে বাড়ছে উত্তেজনা

        ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ে গুলিতে ৫ জন আহত, আলমারি থেকে তরুণ আটক

        ইউএসএস লিংকনে মানসিক স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে: মার্কিন কমান্ডার

        হারিকেন লালার তাণ্ডবে হাওয়াইয়ে শতাধিক বাড়ি ভেসে গেছে

        দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া কমানোর ঘোষণা ট্রাম্পের

        আদিবাসী সংরক্ষিত এলাকায় সীমান্ত দেয়াল: ট্রাম্প প্রশাসনের পক্ষে আদালতের রায়

        ৫ ফ্রিওয়েতে ৮ লাখ ডলারের কোকেন জব্দ, গ্রেপ্তার চালক

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ফের তীব্র গরম, ১০৫ ডিগ্রি পর্যন্ত উঠতে পারে তাপমাত্রা

        যুক্তরাষ্ট্র বয়কট করছেন অনেক কানাডিয়ান, ভ্রমণে বেছে নিচ্ছেন নতুন গন্তব্য

        ভার্জিনিয়া স্টেট ইউনিভার্সিটিতে গুলিতে আহত ৫, একাধিক সন্দেহভাজন পলাতক

        হাওয়াইয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় লালা, ৩৪ বছর পর সরাসরি আঘাতের আশঙ্কা

        দক্ষিণ লস এঞ্জেলেসের স্কুলে বন্দুকসহ শিক্ষার্থী আটক

        ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনে বেসেরার বড় ব্যবধান, পিছিয়ে হিলটন

        লস এঞ্জেলেসে অভিযানে প্রায় ২ লাখ ডলারের চোরাই পণ্য উদ্ধার

        হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারোলিন লেভিট পদ ছাড়ছেন

        টেক্সাসে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

        ক্যালিফোর্নিয়ায় উবার-লিফট চালকদের ইউনিয়ন গঠনের পথে বড় অগ্রগতি

জাপানের বেসামরিক সম্মাননা পাচ্ছেন দুই বাংলাদেশি

জাপানের বেসামরিক সম্মাননা পাচ্ছেন দুই বাংলাদেশি

জাপানের সঙ্গে সম্পর্কোন্নয়নে বিশেষ ভূমিকা রাখার জন্য চলতি বছর দেশটির সম্রাটের দেওয়া ‘অর্ডার অব দ্য রাইজিং সান’ সম্মাননা পাচ্ছেন দুই বাংলাদেশি।

বৃহস্পতিবার জাপানের রাজধানী টোকিওতে ২০২১ সালের স্প্রিং ইম্পেরিয়াল ডেকোরেশনে বিদেশি পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। ঢাকাস্থ জাপান দূতাবাসের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সম্মাননার জন্য মনোনীত দুই বাংলাদেশি হলেন, জাপান-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (জেবিসিসিআই) প্রথম সভাপতি মতিউর রহমান এবং বাংলাদেশে কমনওয়েলথ ওয়ার গ্রেভস কমিশনের সাবেক কান্ট্রি ম্যানেজার মো. আবু সাঈদ।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাপান এবং বাংলাদেশের মধ্যে অর্থনৈতিক সংযোগ ও পারস্পরিক বোঝাপড়া বাড়ানোর জন্য ‘দ্য অর্ডার অব দ্য রাইজিং সান, গোল্ড রেইস উইথ রোজেট’ পাবেন ব্যবসায়ী মতিউর রহমান। জেবিসিসিআই প্রতিষ্ঠায় ভূমিকা রাখার পাশাপাশি জাপানি কোম্পানিগুলোর জন্য ব্যবসার পরিবেশ তৈরি করে দুই দেশের অর্থনৈতিক অংশদারিত্ব বাড়াতে ভূমিকা রেখেছেন তিনি। তার অব্যাহত ভূমিকার ফলে বর্তমানে বাংলাদেশে তিন শতাধিক জাপানি কোম্পানি কাজ করছে এবং গত ১০ বছরে এর সংখ্যা তিনগুণ বেড়েছে। উত্তরা গ্রুপ অব কোম্পানিজের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মতিউর রহমান বাংলাদেশ মোটরসাইকেল অ্যাসেম্বলার্স অ্যান্ড ম্যান্যুফ্যাকচারার্স অ্যাসিয়েশনেরও সভাপতি।

অন্যদিকে কুমিল্লা ও চট্টগ্রামে থাকা বিশ্বযুদ্ধে নিহত জাপানিদের কবরগুলো দেখভাল করায় ‘দ্য অর্ডার অব দ্য রাইজিং সান, গোল্ড অ্যান্ড সিলভার রেইস’ সম্মাননা পাচ্ছেন মো. আবু সাঈদ। তিনি ১৯৮৭ সাল থেকে ৩৩ বছর কমনওয়েলথ ওয়ার গ্রেভস কমিশনের কান্ট্রি ম্যানেজারের দায়িত্ব পালন করেন।

জাপান দূতাবাস বলছে, কোনো ধরনের বৈষম্য না করে কমনওয়েলথ দেশগুলোর সৈনিকদের পাশাপাশি জাপানিদের কবরের যত্ন নিয়েছেন সাঈদ। এর আগে ২০১৫ সালেও জাপান দূতাবাসের পক্ষ থেকে সম্মাননা পেয়েছিলেন তিনি।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

শেয়ার করুন

পাঠকের মতামত