আপডেট :

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

কর্মীর সাথে শারীরিক সম্পর্ক ছিল বিল গেটসের !

কর্মীর সাথে শারীরিক সম্পর্ক ছিল বিল গেটসের !

তার প্রতিষ্ঠানের এক কর্মীর সাথে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন বিল গেটস। স্ত্রী মেলিন্ডার সাথে তার বিয়ের বয়স তখন সবে ৬। মাইক্রোসফট প্রতিষ্ঠাতা নিজেও তার ক্যারিয়ারের শিখরে। দু’দশকেরও আগের সেই ঘটনায় প্রতিষ্ঠাতার বিরুদ্ধে তদন্ত শুরু করেছিল মাইক্রোসফট করপোরেশন। তার জেরেই আন্তর্জাতিক এই সংস্থার বোর্ড থেকে সরে দাঁড়াতে হয় বিলকে। রোববার প্রকাশিত ওয়ালস্ট্রিট রিপোর্টে সামনে এসেছে এই তথ্যটি।

ওয়ালস্ট্রিট জার্নাল, তাদের প্রতিবেদনে জানিয়েছে, ঘটনাটি দু’দশকের পুরনো হলেও মাইক্রোসফট এ বিষয়ে অবগত হয় ২০১৯ সালের শেষ ভাগে। মাক্রোসফটের এক মহিলা প্রযুক্তিবিদ চিঠি দিয়ে সংস্থাটিকে জানান, বিলের সাথে বহু বছরের শারীরিক সম্পর্কের কথা। এ বিষয়ে বিন্দুমাত্র সময় নষ্ট না করে তখনই তদন্তের নির্দেশ দিয়েছিল সংশ্লিষ্ট বোর্ড। এমনকি নিরপেক্ষ বিচারে যাতে কোনোরকম সমঝোতা না হয়, তাই মামলাটির ভার দেয়া হয় এমন একটি আইনি সংস্থাকে যারা মাইক্রোসফটের সাথে যুক্ত নয়। কিন্তু এর কিছুদিন পরই বিল গেটস তার পদ থেকে ইস্তফা দেন। ফলে মাঝপথে থমকে যায় তদন্তটিও।

মাইক্রোসফটের প্রধান পদ থেকে বিলের ইস্তফার কারণ যে এই ধরনের একটি অভিযোগ, তা এর আগে জানিয়েছিল একটি আন্তর্জাতিক সংবাদসংস্থা। বিষয়টি প্রকাশ্যে এনে তারা বলেছিল, বিলের এই সম্পর্ককে অসঙ্গত বলে রায় দিয়েছেন মাইক্রোসফটের কর্মকর্তারা। তার জন্যই পদত্যাগ করতে বাধ্য হয়েছেন বিল। যদিও বিল নিজে তখন পদত্যাগের অন্য কারণ দেখিয়েছিলেন। মাইক্রোসফট প্রতিষ্ঠাতা জানিয়েছিলেন, এ বার সমাজ কল্যাণমূলক কাজে মন দিতে চান তিনি।

রোববার প্রকাশিত প্রতিবেদনে ওয়ালস্ট্রিট জার্নাল বিলেরই এক মুখপাত্রকে উদ্ধৃত করেছে। সংবাদপত্রটিকে ওই মুখপাত্র নিজের নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, দু’দশক আগে বিল এমন একটি প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন। তবে তা শেষ হয়েছিল বন্ধুত্বপূর্ণ ভাবে, দু’পক্ষের সম্মতিতেই।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

 

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ। প্লে-স্টোর এবং আই স্টোর উভয় প্ল্যাটফর্মেই পাওয়া যাচ্ছে আমাদের এপটি।]

শেয়ার করুন

পাঠকের মতামত