আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

তুরস্কে বিস্ফোরণে অন্তত ২৮ জন নিহত

তুরস্কে বিস্ফোরণে অন্তত ২৮ জন নিহত

তুরস্কের সিরিয়া
সীমান্তবর্তী দক্ষিণাঞ্চলীয় শহর সুরুকে
একটি সংস্কৃতি কেন্দ্রে বড় আকারের বিস্ফোরণে
অন্তত ২৮ জন নিহত হয়েছে। শেষ খবর পাওয়া
পর্যন্ত সোমবারের এ হামলার দায়
কোনো গোষ্ঠী স্বীকার না করলেও
ধারণা করা হচ্ছে, প্রতিশোধ নেয়ার
জন্যই জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট
(আইএস) এই হামলা চালিয়েছে।
এদিকে আইএসের সঙ্গে জড়িত সন্দেহে
চার শতাধিক ব্যক্তিকে গ্রেপ্তার
করেছে সৌদি আরব। গত কয়েক সপ্তাহ
ধরে ধারাবাহিক অভিযানে তাদের
গ্রেপ্তার করা হয়েছে বলে চলতি
সপ্তাহের শুরুতে জানিয়েছে দেশটির
স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে ইরাকের
পাশাপাশি সিরিয়ায় আইএসের
বিরুদ্ধে সামরিক হামলার পরিধি
বাড়ানোর পরিকল্পনা করছেন
ব্রিটেনের প্রধানমন্ত্রী ক্যামেরন।
বিষয়টি এরই মধ্যে দেশের
পার্লামেন্টেও তুলেছেন তিনি।
সম্প্রতি আমেরিকার একটি টিভি
চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে
জানিয়েছেন, আইএস নির্মূলে
আমেরিকার পাশে থেকেই কাজ করে
যেতে চায় তার দেশ। সংবাদসূত্র : আল-
জাজিরা, হাফিংটন পোস্ট, বিবিসি
সিরিয়ার কোবানি শহরের কাছেই
সুরুক শহরটি অবস্থিত। শহরটির প্রসিদ্ধ
'আমারা সংস্কৃতি কেন্দ্রে'র বাগানে
এ বিস্ফোরণ হয়। বিস্ফোরণের ঘটনাটি
কোনো হামলা ছিল কি না, তাও
তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা হয়নি।
তবে এ সময় ওই সংস্কৃতি কেন্দ্রে কিছু যুব
সংগঠনের প্রায় ৩০০ অতিথি ছিলেন।
বামপন্থী ওই যুব সংগঠনগুলোর সদস্যরা
আইএসের হামলায় প্রায় ধ্বংস হয়ে
যাওয়া শহর কোবানি পুনর্গঠনের সঙ্গে
জড়িত ছিলেন। তাদের সঙ্গে যোগ
দিয়েছিলেন কোবানি থেকে আসা
কুর্দি যুবকর্মীরা। এছাড়া যুদ্ধবিধ্বস্ত
সিরিয়ার কোবানি শহর থেকে আসা
শরণার্থীদের একটি বড় অংশ সুরুক শহরে
তাঁবু গেড়ে বসবাস করছে। গত বছর আইএস,
সিরিয়ার সরকারি বাহিনী ও
কুর্দিদের লড়াই শুরু হওয়ার পর থেকেই
অস্থিতিশীলতার প্রভাব পড়েছে তুরস্ক
সীমান্তে।
আইএস সন্দেহে সৌদিতে গ্রেপ্তার
চার শতাধিক
সৌদির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা
জানায়, কয়েক সপ্তাহজুড়ে আইএস কর্মী
সন্দেহে গ্রেপ্তারকৃতদের বেশিরভাগই
সৌদি আরবের নাগরিক। এছাড়া
মধ্যপ্রাচ্য ও আফ্রিকার বিভিন্ন দেশের
নাগরিকও রয়েছে। দেশটির স্বরাষ্ট্র
মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেয়া
বিবৃতিতে বলা হয়েছে,
গ্রেপ্তারকৃতদের মধ্যে অনেক গুচ্ছদলের
সদস্য আছে। এরা আলাদাভাবে হামলা
চালাতে সক্ষম। তারা সদস্য সংগ্রহ ও
কার্যক্রম পরিচালনার জন্য সামাজিক
যোগাযোগমাধ্যমগুলো ব্যবহার করে
আসছিল। জঙ্গিদের পরিকল্পনার মধ্যে
প্রতি শুক্রবার নিরাপত্তাকর্মীদের গুপ্ত
হত্যার পাশাপাশি মসজিদে হামলার
কথা জানা গেছে। এছাড়া একটি
কূটনৈতিক মিশন, নিরাপত্তা বাহিনী
ও সরকারি ভবন ও স্থাপনায় হামলার
পরিকল্পনাও ছিল তাদের। উল্লেখ্য, এর
আগে এপ্রিলে সৌদি আরব রিয়াদে
আমেরিকার দূতাবাসে একটি হামলার
পরিকল্পনা নস্যাৎ করে দিয়ে ৯৩
জঙ্গিকে গ্রেপ্তার করে। মধ্যপ্রাচ্যে
চলমান যুদ্ধ-সংঘর্ষের রেশ ধরে
সৌদিতে জঙ্গি হামলার ঘটনা
বেড়ে গেছে।
শিশুদের শিরশ্ছেদ শেখাচ্ছে আইএস
এদিকে, আইএস শিশুদের মানুষের গলা
কাটার প্রশিক্ষণ দিচ্ছে। সংগঠনটির
পক্ষ থেকে সম্প্রতি প্রকাশিত এক
ভিডিওতে ১০ বছর বয়সী এক শিশুকে
হাত-পা বাঁধা এক সিরীয় সেনার গলা
কেটে আলাদা করে ফেলতে দেখা
গেছে। এছাড়া হাফিংটন পোস্টে
প্রকাশিত আইএসের হাতে অপহৃত
বেশকিছু শিশুর সাক্ষাৎকার থেকেও
বিষয়টি সম্পর্কে জানা গেছে।
সিরিয়া ও ইরাকের যেসব এলাকা
আইএসের নিয়ন্ত্রণে রয়েছে, সেসব
এলাকায় এসব প্রশিক্ষণ শিবির স্থাপন
করা হয়েছে। জঙ্গিরা এসব প্রশিক্ষণ
শিবিরে মানুষ হত্যার পাশবিক দৃশ্য
দেখিয়ে শিশুদের এ ধরনের নারকীয়
কাজ করতে উৎসাহিত করছে। হাফিংটন
পোস্ট উদাহরণ হিসেবে ইয়াজিদি
সম্প্রদায়ের ইয়াহিয়া নামে ১৪ বছরের
এক বালকের কথা উল্লেখ করে। গত বছর
উত্তর ইরাক থেকে তাকে ধরে নিয়ে
গিয়েছিল আইএস। সম্প্রতি সিরিয়ার
উত্তরাঞ্চলীয় রাকা শহরের একটি
প্রশিক্ষণ শিবির থেকে সে পালিয়ে
যায়। ইয়াহিয়া জানিয়েছে, প্রশিক্ষণ
শিবিরগুলোয় শিশুদের মানুষের গলা
কাটার ভিডিও দেখানো হয়। এরপর
তাদের পুতুল ধরিয়ে দিয়ে বলা হয়
এগুলোর গলা কাটতে। সে আরো
জানায়, 'আমাকে তারা তলোয়ার
ধরতে এবং তা দিয়ে কীভাবে গলা
কাটতে হয়, তা শিখিয়েছে। একটি বড়
আকারের পুতুল হাতে দিয়ে তাকে
বলা হয়, এই হচ্ছে একজন কাফের_ এবার
তার গলা কাটো।' টানা পাঁচ মাস ধরে
প্রতিদিন আট থেকে ১০ ঘণ্টা এভাবে
প্রশিক্ষণ চলত বলে জানায় ইয়াহিয়া।
গলা কাটার পাশাপাশি হাত-পা
বাঁধা মানুষের মাথায় বন্দুক ঠেকিয়ে
গুলি করারও প্রশিক্ষণ দিচ্ছে আইএস।
কোনো শিশু বা কিশোর এসব পাশবিক
কাজ করতে না চাইলে তাকে বেদম
প্রহার ও নির্যাতন করা হয়। ইয়াহিয়া
জানায়, তাকে বহুবার নির্যাতন করা
হয়েছে এবং তার শরীরের প্রায়
সবখানে নির্যাতনের চিহ্ন রয়েছে।

শেয়ার করুন

পাঠকের মতামত