আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বহিঃবিশ্বের নেতাদের উপর গুপ্তচরবৃত্তির অভিযোগ

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বহিঃবিশ্বের নেতাদের উপর গুপ্তচরবৃত্তির অভিযোগ

ছবি: এলএবাংলাটাইমস

জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা মার্কেলসহ অন্য আরো ইউরোপিয়ান নেতার উপর গুপ্তচরবৃত্তির অভিযোগ উঠেছে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে। আর এই গুপ্তচরবৃত্তিতে যুক্তরাষ্ট্রের গোয়েন্দাদের সাহায্য করে ডেনমার্কের সিক্রেট সার্ভিস।

ডেনমার্কের স্থানীয় গণমাধ্যম গুপ্তচরবৃত্তির এই তথ্য ফাঁস করেছেন। ২০১২ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত গুপ্তচরবৃত্তিতে যুক্তরাষ্ট্রকে সহায়তা করে ডেনমার্ক।

ড্যানিশ ব্রডকাস্টার ডেনমার্ক রেডিও'র সূত্রমতে, দ্য ডিফেন্স ইন্টিলিজেন্স সার্ভিস (এফই) ইউএস ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির (এনএসএ) সাথে সমন্বয় করে এই তথ্য সংগ্রহের কাজ করতো।

জার্মানি, ফ্রান্স, সুইডেন এবং নরওয়ের সরকারি কর্মকর্তাদের কাছ থেকে এই গোয়েন্দা তথ্য সংগ্রহ করতো দুই দেশের গোয়েন্দা সংস্থা। ২০১৩ সালেও একই রকম অভিযোগ উঠেছিলো।

পরবর্তীতে যুক্তরাষ্ট্রের সাবেক গোয়েন্দা কর্মকর্তা অ্যাডওয়ার্ড স্নোডেন বিভিন্ন তথ্য ফাঁস করে দেন। এর মধ্যে জার্মান চ্যান্সেলরের ফোনে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার আড়িপাতার বিষয়টি উঠে আসে।

এই অভিযোগ আনার পর যুক্তরাষ্ট্র সরকার সরাসরি এটি অস্বীকার না করলেও সে সময় জানায় জার্মান চ্যান্সেলরের ফোনে আড়ি পাতা হয়নি আর হবেও না। জার্মানি যুক্তরাষ্ট্রের মিত্র দেশ।

সাম্প্রতিক অভিযোগ মতে, ডেনমার্কের এফই'র সহায়তায় এনএসএ ড্যানিশ ইন্টারনেট ক্যাবল ট্যাপিং করে বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির ফোন কল ও টেক্সট ম্যাসেজ পর্যবেক্ষণ করতো।

ডেনমার্ক রেডিও জানায়, এই গুপ্তচরবৃত্তির ছদ্মনাম হলো 'অপারেশন ডুনহেমার'। ফোন নাম্বার ব্যবহার করে তথ্য সংগ্রহ করা হতো বহিঃবিশ্বের রাজনৈতিক নেতৃবৃন্দের।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত