আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

সিরিয়া যুদ্ধের এক দশক, ৫ লাখ মানুষের প্রাণহানি

সিরিয়া যুদ্ধের এক দশক, ৫ লাখ মানুষের প্রাণহানি

এক দশক ধরে চলা যুদ্ধে প্রায় পাঁচ লাখ মানুষের প্রাণহানি ঘটেছে সিরিয়ায়। যুদ্ধ-বিধ্বস্ত দেশটিতে মৃত্যুর সংখ্যা সাম্প্রতিক সময়েই বেড়েছে বেশি। গতকাল মঙ্গলবার (১ জুন) ব্রিটেন-ভিত্তিক আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। খবর টাইমস অব ইন্ডিয়া।

বিবৃতিতে বলা হয়েছে, সিরিয়ায় ২০১১ সালে সরকারবিরোধী বিক্ষোভ দমন থেকে শুরু হওয়া এই যুদ্ধে এখন পর্যন্ত ৪ লাখ ৯৪ হাজার ৪৩৮ জন নিহত হয়েছেন।

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের প্রধান রামি আব্দেল রহমান সাম্প্রতিক পরিসংখ্যানের ব্যাপারে জানান, এসব মৃত্যুর বেশিরভাগই ঘটেছে ২০১২ সালের শেষের দিক থেকে ২০১৫ সালের নভেম্বর পর্যন্ত। সম্প্রতি যুদ্ধে নিহতের সংখ্যা বেড়েছে। যাদের মধ্যে মধ্যে ৪২ হাজারের বেশি বেসামরিক নাগরিক রয়েছেন বলে জানিয়েছেন তিনি। বেশিরভাগের মৃত্যুই হয়েছে সিরিয়ার শাসকগোষ্ঠী নিয়ন্ত্রিত কারাগারে নির্যাতনে-নিপীড়নে।

পরিসংখ্যানে বলা হয়, সিরিয়ার সরকারি বাহিনী এবং মিত্র মিলিশিয়া গোষ্ঠীগুলোর হামলায় এখন পর্যন্ত এক লাখ ৫৯ হাজার ৭৭৪ জন বেসামরিক নাগরিকের প্রাণহানি ঘটেছে। ২০১১ সাল থেকে দেশটির সরকারি কারাগার এবং বন্দি শিবিরে ৫৭ হাজার ৫৬৭ জনের মৃত্যু হয়েছে। কারাগার ও বন্দি শিবিরে মৃত্যুর এই সংখ্যা গত মার্চে প্রকাশিত পরিসংখ্যানের তুলনায় ১৬ হাজার বেশি।

সিরীয় যুদ্ধে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) এবং আল-কায়েদা সংশ্লিষ্ট গোষ্ঠীগুলোরও ৬৮ হাজার ৩৯৩ সদস্য নিহত হয়েছেন। এছাড়া এই যুদ্ধে অন্যান্য বিদ্রোহী গোষ্ঠীগুলোর ৭৯ হাজার ৮৪৪ সদস্য নিহত হয়েছেন।

টাইমস অব ইন্ডিয়া জানায়, রাশিয়ার সমর্থনে ২০১৫ সালে বিদ্রোহী গোষ্ঠীগুলোর সঙ্গে তুমুল লড়াইয়ের পর সিরিয়ার দুই-তৃতীয়াংশের বেশি ভূখণ্ড দামেস্ক সরকার নিয়ন্ত্রণে নিয়ে নেয়। সিরিয়ার বর্তমান প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ২০০০ সাল থেকে দেশটির ক্ষমতায় আছেন। চলতি বছরের মে মাসে দেশটিতে অনুষ্ঠিত সাত বছর মেয়াদের নির্বাচনে টানা চতুর্থবারের মতো জয়ী হয়েছেন তিনি। দীর্ঘ এক দশকের সংঘাতে সিরিয়ার মোট জনসংখ্যার অর্ধেকেরও বেশি মানুষ তাদের বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত