আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

বিদেশি সিনেমা-পোশাক ও চালচলনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা কিম জং উনের

বিদেশি সিনেমা-পোশাক ও চালচলনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা কিম জং উনের

উত্তর কোরিয়ায় এক আইনে বিদেশি সিনেমা, পোশাকপরিচ্ছদসহ কাউকে পাওয়া গেলে কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। সাম্প্রতিক এই আইনকে দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উনের বিনা হাতিয়ারের যুদ্ধ হিসেবে বর্ণনা করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

শুধু নাটক-সিনেমা বা পোশাকই নয়, বিদেশি গালাগাল ব্যবহার করতে দেখলেও তার ওপর শাস্তির খড়গ নেমে আসছে। কারো কাছে দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র বা জাপানের তৈরি ভিডিওর সংগ্রহ বেশি পরিমাণে ধরা পড়লে তার মৃত্যুদণ্ডের বিধান থাকছে। আর, যারা এসব দেখেছে বলে প্রমাণ মিলবে, তাদের দেওয়া হবে ১৫ বছরের কারাদণ্ড।

নতুন আইনে বিদেশি নাটক-সিনেমা বা অন্যান্য ভিডিও দেখা, পোশাক-পরিচ্ছদ বা চালচলনকে ‘প্রতিক্রিয়াশীল চিন্তা’ হিসেবে আখ্যায়িত করা হয়েছে।

শুধু নাটক-সিনেমা পর্যন্ত ব্যাপারটি সীমাবদ্ধ থাকছে না। কয়েকদিন আগে রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে চিঠি লিখে কিম জং উন দেশটির যুব লীগের প্রতি অদ্ভূত আহ্বান জানিয়েছেন। বলেছেন, তরুণদের মধ্যে ‘অনৈতিক, ব্যক্তিকেন্দ্রিক ও সমাজতন্ত্রবিরোধী আচরণ’ দেখলে যেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।

বিবিসির খবরে বলা হয়, বিদেশি কথাবার্তা, হেয়ারস্টাইল ও পোশাক-পরিচ্ছদ চিরতরে নির্মূল করতে চাইছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। এগুলোকে তিনি ‘মারাত্মক বিষ’ হিসেবে আখ্যায়িত করছেন।

উত্তর কোরিয়ায় টানা লকডাউন চলছে। নেই ইন্টারনেট বা সামাজিক যোগাযোগমাধ্যম। শুধু কয়েকটি রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল চালু রয়েছে। সেখানে দেশটির সর্বোচ্চ নেতা যা চান, সেগুলোই দেখানো হয়।

তরুণ প্রবাসী উত্তর কোরিয়ান ইয়ুন মি-সো বিবিসিকে জানান, ১১ বছর বয়সে প্রথম একজনকে মৃত্যুদণ্ড দিতে দেখেন তিনি। এবং ওই ঘটনা প্রতিবেশীদের সবাইকে দেখতে বাধ্য করা হয়। তিনি বলেন, ‘আমার পরিষ্কার মনে আছে—চোখ বাঁধা একটা লোক... সেটি ছিল ভয়াবহ এক অভিজ্ঞতা। কান্নায় চোখ বাঁধার কাপড় ভিজে চুপচুপ করছিল। সবার সামনে তাকে গুলি করে হত্যা করা হয়।’

সাংস্কৃতিক কট্টরপন্থা উত্তর কোরিয়ায় নতুন নয়। ২০০২ সালে একটি বিশ্ববিদ্যালয়ে অভিযান চালিয়ে নাটক-সিনেমার ২০ হাজার সিডি জব্দ করা হয়।

২০০৯ সালে ১৬ বছর বয়সী কিশোর কিম গিয়্যুম-হিয়োক তার বন্ধুকে একটি ডিভিডি দেওয়ার পর আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়। গিয়্যুম-হিয়োকের বাবা চীন থেকে ডিভিডিগুলো এনেছিলেন।

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত