আপডেট :

        ইনগলউডে ১২ তলা কালি হোটেলের নির্মাণে দৃশ্যমান অগ্রগতি, থাকছে ৩৩৪টি কক্ষ ও স্যুট

        ১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় উড়োজাহাজে বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা

        'সবচেয়ে ভয়ংকর অপরাধীদের’ প্রতি দয়া দেখাচ্ছেন নিউজম, অভিযোগ ট্রাম্পের

        এনভিডিয়ার প্রধান নির্বাহী পদে হুয়াংয়ের প্রত্যাবর্তনেও তদন্ত বন্ধ হচ্ছে না, জানাল ক্যালিফোর্নিয়া

        ইতালি ছাড়লে সম্পদশালীদের আর দিতে হবে না বাড়তি কর, মেলোনির দলের নতুন প্রস্তাব

        রূপপুর প্রকল্পের আবাসিক ভবনের ১২ তলা থেকে রুশ নাগরিকের মরদেহ উদ্ধার

        দুই দশকের মধ্যে সর্বোচ্চ জোয়ারের আশঙ্কা, ক্যালিফোর্নিয়ার উপকূলে বড় ধরনের বন্যার সতর্কতা

        কানাডার স্বাস্থ্যব্যবস্থা নিয়ে অভিযোগ, চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে ফিরলেন ক্যানসার রোগী

        গোপালগঞ্জে আওয়ামী লীগের বিক্ষোভ ঘিরে দুই গ্রামের সংঘর্ষ, গু লি বি দ্ধ ৪সহ আহত ২০

        বন্যায় বিধ্বস্ত নেপালের পুনর্গঠনে ১৬২ কোটি নয়, ১৬২ কোটি ডলার দিচ্ছে ভারত

        এআই এজেন্টের নিরাপত্তা নিয়ে উদ্বেগ, নিয়ন্ত্রণ কঠোর করছে যুক্তরাষ্ট্রের কয়েকটি ব্যাংক

        ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে নভেম্বরে গ্রামীণ ব্যাংকের প্রায় ১০০ শাখায় হামলার অভিযোগ ইউনূসের

        ভারত থেকে বাংলাদেশে ফিরলেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তারের ঘোষণা

        পদত্যাগের ১১ দিন পর এনভিডিয়ার সিইও পদে ফিরলেন জেনসেন হুয়াং

        থ্যাংকসগিভিংয়ে রেকর্ড উচ্চতার জোয়ারের শঙ্কা, বিপাকে পড়তে পারে দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        গ্যাং-সংশ্লিষ্ট কনসার্টে হা ম লা, উত্তর ক্যালিফোর্নিয়ায় গু লি বি দ্ধ ৯ জন দর্শক

        নিউপোর্ট বিচের কাছে ৩.২ মাত্রার ভূমিকম্প, কেঁপে উঠল উপকূলীয় এলাকা

        ভাঙা থালা জোড়া লাগিয়ে কৃতজ্ঞতার শিক্ষা, লস এঞ্জেলেসে ব্যতিক্রমী কর্মশালা

        ক্যালিফোর্নিয়ার বনে ফিরল বিরল প্রজাতির ৬২ সাপ, আসছে আরও ১৩০টি

        আইসিইর আটককেন্দ্রে ১১ দিন, শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে দেশে ফিরলেন মডেল

মিয়ানমারে সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ১২

মিয়ানমারে সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ১২

মিয়ানমারে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে অনন্ত ১২ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে মিয়ানমারের দ্বিতীয় বৃহত্তম শহর মানডালার কাছে এই দুর্ঘটনা ঘটে। মানডালা সিটি ফায়ার সার্ভিস সামাজিকমাধ্যমে এক পোস্টের মাধ্যমে দুর্ঘটনাটির খবর দেয়।

মিয়ানমারের সামরিক বাহিনীর মালিকানাধীন `মায়াওয়াদি'র প্রতিবেদনের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, বিমানটি রাজধানী নাইপিদো থেকে পাইন ওও লুইন যাচ্ছিল। মানডালা শহরের পাশ্ববর্তী একটি স্টিল প্ল্যান্টের ৩০০ মিটার দূরে বিমানটি বিধ্বস্ত হয়। তবে এ ঘটনায় ওই এলাকার বেসামরিক কোনো বা স্থাপনা ক্ষতিগ্রস্থ হয়নি বলে জানা গেছে।

বিমানটিতে ছয়জন সামরিক কর্মকর্তা ছিলেন বাকিরা ক্রু। এসব কর্মকর্তরা একটি অনুষ্ঠানে যোগ দিতে পাইন ওও লুইনের প্রধান বৌদ্ধ মন্দিরে যাচ্ছিলেন।

বিমানটির ধ্বংসাবশেষ থেকে বেঁচে যাওয়া একজন পাইলট একজন যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। পরে তাদেরকে সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়।

প্রসঙ্গত, বিশ্বে দুর্বল বিমান নিরাপত্তার অন্যতম দেশ মিয়ানমার। দেশটিতে বিমান চলাচলে প্রায়ই ছোটখাট দুর্ঘটনা ঘটে।

চলতি বছরের ১ ফেব্রুয়ারি মাসে অং সান সু চি’র নেতৃত্বাধীন নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করেছে দেশটির সামরিক বাহিনী। সেই থেকে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গণতন্ত্রপন্থিদের সংঘাত চলছে। এসব সংঘাতে এপ্রিল মাস পর্যন্ত অন্তত সাড়ে সাতশ মানুষের মৃত্যু হয়েছে।

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত