আপডেট :

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

        সমুদ্রের আগ্রাসন ঠেকাতে পাথর-দেয়াল, দীর্ঘমেয়াদে আরও বিপদে ক্যালিফোর্নিয়া

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

গ্রিস সংসদে দ্বিতীয় দফা সংস্কার প্রস্তাব পাশ

গ্রিস সংসদে দ্বিতীয় দফা সংস্কার প্রস্তাব পাশ

কমিশন বলছে আট হাজার ছয়শ কোটি ইউরোর আর্থিক সহায়তা এখন যত দ্রুত সম্ভব গ্রিসের হাতে তুলে দেওয়া শুরু করা যেতে পারে।
দেশটির ব্যাংকিং এবং বিচারব্যবস্থা খাতে বড়ধরনের পরিবর্তনের পক্ষে গ্রিসের প্রধানমন্ত্রী সংসদে অনুমোদন আদায়ে সফল হয়েছেন এবং বিরোধীদের সমর্থনও তিনি পেয়েছেন।
রাতভর তুমুল তর্ক-বিতর্কের পর এথেন্সের সময় ভোর চারটের দিকে সংস্কার প্রস্তাবটি ভোটে দেওয়া হয়। গণনার পর গ্রিক সংসদের ডেপুটি স্পিকার আলেক্সিস মিতরোপোলাস ফলাফল ঘোষণা করেন।
২৯৮ এমপির মধ্যে প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছেন ২৩০ জন। বিপক্ষে ৬৩ জন।
এই প্রস্তাব পাশের পর প্রধানমন্ত্রী সিপরাসের সরকার এখন ৮৬০০ কোটি ইউরোর ঋণ এবং তার জন্য গ্রিসের করণীয় নিয়ে আন্তর্জাতিক ঋণদাতাদের সাথে আলোচনা শুরু করতে পারবেন।
ঋণ হাতে পেতে ব্যাংকিং, সরকারি ব্যয় এবং বিচার ব্যবস্থায় আমুল সংস্কার আনতে হবে গ্রিসকে।
গ্রিসের সংসদ
প্রধানমন্ত্রী সিপ্রাস ভয় পাচ্ছিলেন, সংসদে তার দল সিরিজার ভেতর থেকেই তাকে বিশাল বিদ্রোহ সামলাতে হতে পারে।
তবে সেই বিপদ তাকে শেষ পর্যন্ত পোহাতে হয়নি।
দীর্ঘ বক্তৃতায় প্রধানমন্ত্রী সংসদকে বোঝানোর চেষ্টা করেন, এই সংস্কার এবং কৃচ্ছতা তিনি নিজেও মানতে চাননি, কিন্তু ইউরোজোনে থাকতে হলে তার আর কোনো উপায় ছিল না।
এরপরও তার দলের মাত্র ৩১ জন এমপি বিরুদ্ধে ভোট দেয়। পক্ষান্তরে অনেক বিরোধী এমপিও সংস্কার প্রস্তাবের পক্ষে ভোট দেয়।


রাতভর গ্রিসের সংসদে যখন বিতর্ক চলছিল সংসদের বাইরে সংস্কার বিরোধীরা বিক্ষোভ করেছে
তদের একজন প্রধান বিরোধী দল নিউ ডেমোক্রাসি পার্টির অস্থায়ী নেতা ইভানজেলোস মেইমারাকিস বলেন তারা এই সংস্কার প্রস্তাবিএবং সরকারকে সমর্থন না ঠিকই কিন্তু তারা মাতৃভূমি গ্রিসকে ভালবাসেন।
সুতরাং ইউরোতে গ্রিসের অস্তিত্ব ধরে রাখার জন্য তিনি হ্যাঁ-এর পক্ষে ভোট দিয়েছেন।
রাতভর গ্রিসের সংসদে যখন বিতর্ক চলছিল, সংসদের বাইরে সংস্কার বিরোধীরা বিক্ষোভ করেছে।
পুলিশের দিকে সেসময় বেশ কিছু পেট্রোল বোমাও ছোঁড়া হয়। তবে ভোরের দিকে বিক্ষোভকারীদের সংখ্যা কমতে থাকে।
ইউরোপের সাথে থাকলে, ইউরো মুদ্রা রাখতে হলে সামনে তাদের আরো কষ্ট সহ্য করতে হবে, গ্রিকরা সেটা একরকম মেনেই নিয়েছে।

শেয়ার করুন

পাঠকের মতামত