আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

ভারতের সমালোচনায় যুক্তরাষ্ট্র

ভারতের সমালোচনায় যুক্তরাষ্ট্র

ভারতে গণতন্ত্র সুরক্ষার প্রশ্নে ফের বড় ধাক্কা খেল নরেন্দ্র মোদি সরকার। আর সেই ধাক্কাটি এলো আমেরিকা থেকে। মার্কিন পররাষ্ট্র দফতরের কার্যকরী সহকারি সচিব ডিন থম্পসনের মন্তব্য- ভারত হলো বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র। গণতন্ত্র রক্ষায় শক্তিশালী আইনও বলবৎ। অথচ, ভারত সরকারের কিছু কিছু কর্মকাণ্ড গণতন্ত্রের মর্যাদার সঙ্গে খাপ খায় না। কিংবা বলা ভালো একেবারে বেমানান। বিশেষ করে ভারতে বাক্‌ স্বাধীনতা রক্ষার বিষয়টি বড় উদ্বেগের! এক্ষেত্রে সাংবাদিক ও মানবাধিকারকর্মীদের সমস্যার উপরে বেশি জোর দিয়েছেন তিনি।

কয়েক দিন আগে মার্কিন কংগ্রেসে ইন্দো-প্যাসিফিক অঞ্চলের গণতন্ত্রবিষয়ক এক সভায় মিলিত হয় এশিয়ার দায়িত্বপ্রাপ্ত ‘ফরেন অ্যাফেয়ার্স সাব-কমিটি’। সেখানে যোগ দেন একাধিক কংগ্রেস সদস্য। তাদের সামনে থমসনের এই উদ্বেগ প্রকাশ মোদি সরকারকে নতুন করে বিড়ম্বনায় ফেলল বলে মনে করা হচ্ছে। যদিও এর আগে বহুবার এই একই বিষয়ে সমালোচনার তীর ধেয়ে এলেও তাকে ফুৎকারে উড়িয়ে দিয়েছে মোদি সরকার। তাদের সাফ কথা ছিল- ভারতের গণতান্ত্রিক রীতিনীতি রক্ষায় সরকার অত্যন্ত যত্নশীল। তা ছাড়া দেশের অভ্যন্তরীণ ব্যাপারে নাক গলানোর অধিকার কারো নেই।

তবে, দক্ষিণ ও মধ্য এশিয়ার দায়িত্বপ্রাপ্ত সহকারি পররাষ্ট্রসচিব থম্পসন অবশ্য মনে করেন, নাগরিক সমাজের অধিকার সুরক্ষায় যেকোনো গণতান্ত্রিক রাষ্ট্রের ভূমিকা সদর্থক হওয়াই বাঞ্ছনীয়। এই ইস্যুতে আমেরিকা বরাবরই সচেতন ও সতর্ক। শুধু তাই নয়, নাগরিক সমাজের সুরক্ষাকে অত্যধিক গুরুত্ব দিয়ে কাজও করে আসছে। ফলে কে কী বলল, তা নিয়ে মাথা না ঘামিয়ে মার্কিন প্রশাসনের নৈতিক অবস্থানেই অনড় থেকেছেন থম্পসন। তিনি বলেছেন, ‘ভারতে ক্রমেই ব্যক্তিগত মতামত প্রকাশের উপর নিষেধাজ্ঞা বেশি করে চাপানো হচ্ছে। যার দরুন বেকায়দায় পড়ছেন সাংবাদিক ও মানবাধিকার কর্মীরা। অহেতুক তাদের আটক করা হচ্ছে। যা ভারতের মতো বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্রের পক্ষে কাম্য নয়।’

থম্পসনের সুরে সুর মিলিয়ে কংগ্রেস সদস্য ক্রিসি হউলাহন কাশ্মীরের প্রসঙ্গও টেনে আনেন। তিনি বলেন, ‘কাশ্মীরিদের মধ্যে অনেকেই আমার সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। ফলে তাদের সমস্যা নিয়ে আমাদেরও উদ্বিগ্ন হওয়ার যথেষ্ট কারণ রয়েছে। গণতন্ত্র রক্ষার খুঁত কিংবা সমস্যাগুলি ভারত এড়াতে পারে না। আমরাও না।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত