আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

৩৮ স্ত্রী, ৮৯ সন্তান : মারা গেলেন বিশ্বের 'সবচেয়ে বড়' পরিবারের কর্তা

৩৮ স্ত্রী, ৮৯ সন্তান : মারা গেলেন বিশ্বের 'সবচেয়ে বড়' পরিবারের কর্তা

পরলোকগমন করলেন মিজোরামের জিয়োনা চানা। তার বয়স হয়েছিল ৭৬। তিনি বিশ্বের সবচেয়ে বড় পরিবাবের প্রধান ছিলেন বলে ধারণা একাংশের।

উত্তর-পূর্ব ভারতের রাজ্যের সেরচিপ জেলার বক্তওয়াং ল্যাংনুয়াম গ্রামের বাসিন্দা জিয়োনার স্ত্রী আছেন ৩৮ জন। সন্তান সংখ্যাও নেহাত কম নয়। ৮৯ জনের বাবা ছিলেন জিয়োনা। সেইসাথে পরিবারে আছেন অসংখ্য নাতি-নাতনি। পরিবার সূত্রে খবর, রবিবার দুপুর তিনটে নাগাদ ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ সংক্রান্ত কারণে জিয়োনার মৃত্যু হয়েছে। মিজোরামের রাজধানী আইজলের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি।

জিয়োনার মৃত্যুর পর টুইট করেন মিজোরামের মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গা। তিনি লেখেন, ‘দুঃখের সঙ্গে মিস্টার জিয়োনাকে (৭৬) শেষ বিদায় জানাচ্ছে মিজোরাম। ৩৮ জন স্ত্রী এবং ৮৯ জন সন্তানসহ যিনি বিশ্বের সবচেয়ে বড় পরিবারের প্রধান ছিলেন বলে মনে করা হয়। তার পরিবারের জন্য মিজোরাম এবং বক্তওয়াং ল্যাংনুয়াম গ্রাম পর্যটকদের বড়সড় আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল। আত্মার চিরশান্তি কামনা করি।’

মিজোরামের চানা পাউল নামে একটি খ্রিস্টান গোষ্ঠীর প্রধান ছিলেন জিয়োনা। যা ১৯৪২ সালে তৈরি করেছিলেন তার বাবা। সেই গোষ্ঠী বহুবিবাহের প্রথায় বিশ্বাসী। ওই গোষ্ঠী তৈরি হওয়ার তিন বছর পর ১৯৪৫ সালে জন্মগ্রহণ করেছিলেন জিয়োনা। ১৭ বছরে প্রথম বিয়ে করেছিলেন। তিন বছরের বড় ছিলেন স্ত্রী। তারপর একাধিকবার বিয়ে করেছিলেন। ২০০৪ সালে শেষবার বিয়ে করেছিলেন জিয়োনা। পরিবারের সব সদস্য যাতে একসাথে থাকতে পারেন, সেজন্য গ্রামেই একটি চারতলা বাড়ি তৈরি করেছিলেন তিনি। তাতে ১০০-এর বেশি ঘর আছেন। সেখানে তার স্ত্রী, সন্তান ও পরিবারের সদস্যরা থাকেন। জিয়োনার মেয়েরা অবশ্য নিজেদের স্বামী ও পরিবারের সাথে অন্যত্র থাকেন। সবমিলিয়ে জিয়োনার পরিবারের ১৮০ জনের বেশি সদস্য আছেন। ২০১৪ সালে একটি বিজ্ঞাপনেও দেখা গিয়েছিল জিয়োনার পরিবারকে।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত