আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

কানাডার বন্দরে ইসরাইলি জাহাজ ভিড়তে দিলেন না বিক্ষোভকারীরা

কানাডার বন্দরে ইসরাইলি জাহাজ ভিড়তে দিলেন না বিক্ষোভকারীরা

কানাডার ব্যস্ততম সমুদ্রবন্দর পোর্ট অব প্রিন্স রুপার্টে ইসরাইলের একটি কন্টেইনার জাহাজ ভিড়তে দেযননি দেশটির বিক্ষোভ-প্রতিবাদকারীরা।

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর সম্প্রতি ইসরাইল বর্বর হত্যাযজ্ঞ চালিয়েছে তার প্রতিবাদে বিক্ষোভকারীরা কানাডার এই গুরুত্বপূর্ণ বন্দরে ইসরাইলের কন্টেইনার জাহাজটি ভিড়তে দেননি।

বন্দরে ইসরাইলের জাহাজ যাতে ভিড়তে না পারে সেজন্য বিক্ষোভকারীরা ফেয়ার ভিউ কন্টেইনার টার্মিনালের প্রবেশমুখে পিকেট লাইন তৈরি করেন এবং জাহাজটিকে প্রতিহত করে। উত্তর আমেরিকার দেশগুলোতে এরই মধ্যে যে ব্লক দ্যা বোট আন্দোলন গড়ে উঠেছে তার সঙ্গে সংহতি প্রকাশ করে ইসরাইলি এই কন্টেইনার জাহাজটি প্রতিহত করা হয়েছে। সাম্প্রতিক গাজা যুদ্ধের পর ইসরাইলি বর্বরতায় বিস্মিত ও ক্ষুব্ধ হয়ে উত্তর আমেরিকার যুদ্ধবিরোধী লোকজন এই আন্দোলন গড়ে তুলেছেন। তারা উত্তর আমেরিকার দেশগুলোর বন্দরে ইসরাইলের জাহাজ প্রতিহত করার কর্মসূচি পালন করে যাচ্ছেন।

কানাডার বন্দরে ইসরাইলি জাহাজ প্রতিহত করতে আসা ফ্রান্সিস রিলে বলেন, আমরা একথা অস্বীকার করতে পারি না যে, বিশ্ব এখন একে অপরের সাথে সংযুক্ত। ফলে এখানে যে জাহাজ ডক করা প্রতিহত করা হলো তার প্রভাব বিশ্বের অন্য অংশে পড়বে।” তিনি বলেন, কাজটি করা কঠিন তবে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ।

এর আগে আমেরিকার ওকল্যান্ড বন্দরে বিক্ষোভকারীরা ইসরাইলের একটি পণ্যবাহী কার্গো জাহাজ ভিড়তে বাধা দেন।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত