আপডেট :

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

        যুক্তরাষ্ট্রে প্রথমবার ‘এলিয়েন টেরোরিস্ট’ আদালতে মামলা, আফগান নারীকে দেশে ফেরত পাঠানো হলো

        আইরিশ-আমেরিকান ভোটারদের লক্ষ্য করেই আয়ারল্যান্ড একীভূত করার পক্ষে ট্রাম্পের মন্তব্য

        ক্যালিফোর্নিয়ায় ডিজেলের দাম রেকর্ড ৮.০৯ ডলার

        আলাস্কার হিমশীতল সাগরে উল্টে যাওয়া নৌকায় দুই দিন ভেসে থেকে বাঁচল কিশোর

        এআই উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রপিক প্রধানের

        মালিবুতে ‘সরকারি বালু চুরির’ অভিযোগ, জনসাধারণকে ২০ লাখ ডলারের সমুদ্রসৈকত দিচ্ছেন ব্রুয়ার্স মালিক

        এবার কোথায় আটলান্টিকের হারিকেন? এল নিনোর প্রভাবে রেকর্ড ধীর ঝড়ের মৌসুম

        আগুনে পুড়তে থাকা বৃদ্ধনিবাস থেকে ছয় প্রবীণকে উদ্ধার দুই ভাইয়ের

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

৫ সন্তান হত্যায় অভিযুক্ত মা বিচারের মুখোমুখি

৫ সন্তান হত্যায় অভিযুক্ত মা বিচারের মুখোমুখি

নিজের ছয় সন্তানের পাঁচজনকেই বাথটাবে ডুবিয়ে মারার অভিযোগ মায়ের বিরুদ্ধে। তবে অভিযোগ অস্বীকার করেছেন ওই মা। একইসাথে তিনি আদালতে মুখ খুলবেন না বলে জানিয়েছেন। মামলায় দোষী প্রমাণিত হলে আজীবন কারাবাসের শাস্তি হবে জার্মান এই নারীর।

২০২০ সালের ৩ সেপ্টেম্বরের ঘটনা। জার্মানির জলিঙ্গেন শহরের এক বাড়িতে পাঁচটি শিশুকে বিছানায় মৃত অবস্থায় পাওয়া যায়। তাদের মাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয় ড্যুসেলডর্ফ রেল স্টেশনের রেললাইন থেকে। ধারণা করা হয়, তিনি ট্রেনের নিচে ঝাঁপিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন।

ওই নারীর পরিবারের পক্ষ থেকে তখন দাবি করা হয়, তিনি তার ছয় সন্তানের মধ্যে পাঁচ সন্তানকে হত্যা করে নিজেও আত্মহত্যার চেষ্টা করেছিলেন। ১১ বছর বয়সি একটি সন্তান স্কুলে থাকায় বেঁচে যায়। নিহত পাঁচ শিশুর বয়স ১৬ মাস থেকে সাড়ে আট বছরের মধ্যে।

ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে গুরুতর আহত হলেও অভিযুক্ত ওই মা এখন শারীরিকভাবে সুস্থ। হাসপাতাল থেকে ছাড়া পেলে তাকে নর্থ রাইন-ওয়েস্টফেলিয়া রাজ্যের কোলন শহরের জেলে নিয়ে যাওয়া হয়। সোমবার ভ্যুপার্টাল জেলা আদালতে শুরু হয়েছে তার বিরুদ্ধে খুনের মামলার শুনানি। তবে শুনানির আগেই ২৮ বছর বয়সী ওই জানান, তার পাঁচ শিশুর হত্যাকাণ্ড ও পারিবারিক বিষয়ে আদালতে কোনো কথা বলবেন না। নিজেকে নির্দোষ দাবি করে প্রকৃত দোষীর শাস্তিও দাবি করেছেন তিনি।

তার দাবি, ২০২০ সালের ৩ সেপ্টেম্বর মুখোশধারী এক ব্যক্তি তার ঘরে প্রবেশ করে পাঁচ সন্তানকে হত্যা করে। কিন্তু রাষ্ট্রপক্ষের আইনজীবীদের দাবি, ওই মা সেদিন তার পাঁচ সন্তানের সকালের নাশতার সাথে এমন ট্যাবলেট মিশিয়ে দিয়েছিলেন যা খেয়ে তারা ঘুমিয়ে পড়ে। তারপর ঘুমন্ত অবস্থায় তাদের বাথটাবে ডুবিয়ে মেরে তোয়ালে জড়িয়ে এনে যার যার বিছানায় শুইয়ে দেন।

আদালত ইতোমধ্যে অভিযুক্ত নারীর মানসিক স্বাস্থ্য পরীক্ষা করেছে। বিশেষজ্ঞদের পরীক্ষায় মানসিক রোগের কোনো লক্ষণ ধরা পড়েনি। তবে আসামি পক্ষের আইনজীবীরা বিশেষজ্ঞদের প্রতিবেদনকে ‘ত্রুটিপূর্ণ' হিসেবে আখ্যায়িত করে নতুন পরীক্ষার দাবি জানিয়েছেন। তাদের মতে,

আদালতের নিয়োগ করা মনস্তাত্বিক অভিযুক্ত নারীকে গোপনীয়তা রক্ষার অঙ্গীকার করলেও পরে তা রক্ষা করেননি। এ ছাড়া অভিযুক্ত নারী দাবি করেছিলেন, তার বাবা তার ওপর যৌন নিপীড়ন চালাতেন। কিন্তু মনস্তাত্বিকরা এ বিষয়ে পাঁচ সন্তানকে হত্যার অভিযোগে অভিযুক্ত নারীর বাবার সাথে কথা বলেননি বলেও কথিত প্রতিবেদনকে বিবাদীপক্ষের আইনজীবীরা গ্রহণযোগ্য মনে করছেন না।

বৃহস্পতিবার আবার ভ্যুপার্টালের জেলা আদালতে মামলার শুনানি হবে। মোট ১১ দিনের শুনানি আগামী আগস্টের মাঝামাঝি নাগাদ শেষ হওয়ার কথা। দোষী সাব্যস্ত হলে স্বামী পরিত্যক্তা ২৮ বছর বয়সী নারীর আজীবন কারাবাসের সাজা হতে পারে।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত