আপডেট :

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

        হারিকেন ইসাইয়াসের তাণ্ডবে যুক্তরাষ্ট্রে চারজনের মৃ ত্যু, বিদ্যুৎহীন পাঁচ লাখ মানুষ

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

পাকিস্তানি বংশোদ্ভূত নারীকে ট্রেড কমিশনের চেয়ারপার্সন করলেন বাইডেন

পাকিস্তানি বংশোদ্ভূত নারীকে ট্রেড কমিশনের চেয়ারপার্সন করলেন বাইডেন

যুক্তরাষ্ট্রের ফেডারেল ট্রেড কমিশনের (এফটিসি) নেতৃত্ব দেওয়ার জন্য পাকিস্তানি-আমেরিকান লিনা খানের নাম ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এর মধ্য দিয়ে নিয়ন্ত্রক কর্তৃপক্ষের শীর্ষ স্থানটি একজন বিশিষ্ট বিগ টেক সমালোচককে দিলেন তিনি। খবর প্রকাশ করেছে খালিজ টাইমস।

প্রতিবেদনে বলা হয়েছে, গত মঙ্গলবার মার্কিন সিনেটে শুনানি শুরুর পর ওয়াশিংটনের অন্যতম শক্তিশালী নিয়ন্ত্রক অবস্থানে লিনা খানকে উন্নীত করার পদক্ষেপটি ঘোষণা করেন ডেমোক্র্যোট সিনেটর অ্যামি ক্লুবুচার। সিনেটে ৬৯-২৮ দ্বিপক্ষীয় ভোটে লিনা খান কমিশনার হিসেবে নিশ্চিত হবার পরপরই এ ঘোষণাটি আসে।

ফলে এখন থেকে পাঁচ সদস্যের কমিশনে ডেমোক্র্যাটদের সংখ্যাগরিষ্ঠতা থাকবে। বিশেষজ্ঞরা বলছেন, কমিশনের মাধ্যমে মিসেস খান সম্ভবত প্রযুক্তি সংস্থাগুলোর একচেটিয়া ক্ষমতার অপব্যবহারের অভিযোগ নিয়ে আরও আক্রমণাত্মক পরীক্ষার দিকে পরিচালিত করবেন।

ডেমোক্র্যাটিক পার্টির প্রগতিশীল শাখার এলিজাবেথ ওয়ারেন বলেন, মিসেস খান এফটিসির নেতৃত্ব দিচ্ছেন, এটা অসাধারণ সংবাদ। এক বিবৃতিতে বলেন, গুগল, অ্যাপল, ফেসবুক এবং অ্যামাজনের মতো জায়ান্ট টেক সংস্থাগুলো যে ক্রমবর্ধমান তদন্তের মুখোমুখি হচ্ছে তার প্রাপ্য এবং একীকরণ আমেরিকান শিল্পে প্রতিযোগিতা বন্ধ করে দিচ্ছে।

যুক্তরাজ্যের লন্ডনে এক পাকিস্তানি পরিবারে জন্মগ্রহণ করেন লিনা খান। যখন ১১ বছর বয়স তখন যুক্তরাষ্ট্রে পাড়ি জমায় তার পরিবার। তিনি ইয়েল ইউনিভার্সিটি থেকে আইন বিষয়ে পড়াশোনা করেন।

গত মঙ্গলবার শপথগ্রহণ করেছেন লিনা খান। এর মধ্য দিয়ে তিনি এফটিসির ইতিহাসে সবচেয়ে কম বয়সী চেয়ারপার্সন নির্বাচিত হলেন।


এলএবাংলাটাইমস/এলআরটি/আই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত