আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

কাশ্মিরের নেতাদের সঙ্গে বৈঠকে বসছেন মোদি

কাশ্মিরের নেতাদের সঙ্গে বৈঠকে বসছেন মোদি

ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন জম্মু ও কাশ্মিরের নেতারা। বিশেষ মর্যাদা প্রত্যাহারের দুই বছরের মাথায় বৃহস্পতিবার প্রথমবার এই বৈঠক হচ্ছে।

ভারতীয় সংবাদমাধ্যমগুলি জানিয়েছে, বৈঠকে জম্মু ও কাশ্মিরের ১৪ জন নেতার উপস্থিত থাকার কথা। তাদের অধিকাংশই বুধবার রাতে দিল্লি পৌঁছেছেন।

বৈঠকের বিষয়বস্তু সরকারিভাবে জানানো না হলেও বিভিন্ন সূত্র জানিয়েছে, জম্মু ও কাশ্মিরে আগামী দিনে বিধানসভা নির্বাচন করানোর পক্ষপাতী কেন্দ্র। কিন্তু তার আগে দুই দশক ধরে আটকে থাকা জম্মু ও কাশ্মিরের বিধানসভা আসনগুলির পুনর্বিন্যাস সেরে ফেলতে চায় নরেন্দ্র মোদি সরকার। সেই বিষয়টি আলোচনার জন্যই ওই বৈঠক ডেকেছে কেন্দ্র।

দুই বছর পর আলোচনার পর কেন্দ্র ডাকলেও জম্মু ও কাশ্মিরের বাসিন্দাদের নয়া দিল্লির ওপর আস্থা একেবারেই কম।

কাশ্মিরের প্রধান শহর শ্রীনগরের এক শিক্ষার্থী নিসার আহমেদ বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, ‘বৈঠক থেকে আমার প্রত্যাশা খুব বেশি নয়। তারা যা করেছে সেটা পরিবর্তন করবে না।’

২০১৯ সালে বিশেষ মর্যাদা বাতিলের পর কাশ্মিরকে বিশ্ব থেকে একরকম বিচ্ছিন্ন করে ফেলেছিল কেন্দ্রীয় সরকার। রাজ্যের হাজার হাজার রাজনৈতিক নেতা-কর্মীকে হয় গৃহবন্দি কিংবা অজ্ঞাত স্থানে নিয়ে আটক রাখা হয়। ১৮ মাস পরে রাজ্যের মোবাইল ইন্টারনেট সেবা আংশিক চালু করা হয়।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত