আপডেট :

        মেডিকেইড জালিয়াতির অভিযোগের মুখে বিষয় ঘোরাতে চাইছে ক্যালিফোর্নিয়া

        ফোন ধরতে বাধ্য করা হচ্ছে সুবিধা প্রক্রিয়াকরণে নিয়োজিত কর্মীদের, বাড়ছে সোশ্যাল সিকিউরিটির জট

        ৭৫ দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু স্থগিত করল মার্কিন পররাষ্ট্র দপ্তর

        ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত: ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ফেডারেল মামলা

        FY ২০২৭ সালের H-1B ভিসার প্রাথমিক নিবন্ধন শুরু ৪ মার্চ

        সপ্তাহান্তে ক্যালিফোর্নিয়ায় স্বাভাবিকের চেয়ে ২০ ডিগ্রি পর্যন্ত বেশি তাপমাত্রার সম্ভাবনা

        লস এঞ্জেলেস ও অরেঞ্জ কাউন্টিতে আরও একটি হাম রোগী শনাক্ত

        কক্ষপথে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের আবেদন স্পেসএক্সের

        মিনিয়াপোলিসে আইসিই কর্তৃক আটক পাঁচ বছরের শিশুকে মুক্তির নির্দেশ বিচারকের

        ক্যালিফোর্নিয়ায় বাড়ি কেনাবেচা প্রায় দুই দশকের মধ্যে সর্বনিম্ন

        ভাড়া নিয়ন্ত্রণ ভেঙে ১ কোটি ৮০ লাখ ডলার লাভের অভিযোগে মামলা

        হাউজিং ট্র্যাকার: দাবানলের আগে ডিসেম্বরে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার আবাসন বাজারে ধীরগতি

        মার্কিন অভিবাসী ভিসা স্থগিতাদেশ সরাতে ৭৫ কংগ্রেসম্যানের চিঠি

        গ্রাহকসেবায় ৫ মিনিটের বেশি অপেক্ষা নয়: ক্যালিফোর্নিয়ায় নতুন বিল, মানবিক যোগাযোগ নিশ্চিতের উদ্যোগ

        লস এঞ্জেলেসের দাবানল-পরবর্তী পুনর্গঠন অনুমতির নিয়ন্ত্রণ নিতে নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

        মিনিয়াপোলিসে গুলিকাণ্ডের পর ফেডারেল এজেন্টদের বিরুদ্ধে মামলা সহজ করতে বিল পাস করল ক্যালিফোর্নিয়া সিনেট

        ট্রাম্প নীতির প্রভাবে বিদেশি জনসংখ্যা কমল ১৫ লাখ, হুমকিতে ক্যালিফোর্নিয়ার অর্থনীতি

        ক্যালিফোর্নিয়ায় ২ লাখ ৬০ হাজার ডলারে বাড়ি! কোথায় মিলছে সবচেয়ে সস্তা বাড়ি?

        ম্যাজিক জনসনের উদ্যোগে লস এঞ্জেলেস বন্দরে নতুন ক্রুজ টার্মিনাল

        মিনিয়াপলিসে অ্যালেক্স প্রেটি হত্যাকাণ্ড: তদন্তের দাবিতে রিপাবলিকানদের চাপ বাড়ছে

শুকিয়ে গেছেন ১৪০ কেজির কিম, ‘কোনোক্রমে কান্না চাপছেন’ উত্তর কোরিয়াবাসী

শুকিয়ে গেছেন ১৪০ কেজির কিম, ‘কোনোক্রমে কান্না চাপছেন’ উত্তর কোরিয়াবাসী

কয়েক দিন ধরে মনটা ভালো নেই উত্তর কোরিয়ার মানুষের। ভারাক্রান্ত হয়ে এসেছে হৃদয়। কোনোরকমে কান্না চেপে রাখছেন তারা।

কিন্তু কারণটা কী? সংবাদসংস্থা রয়টার্সের খবর অনুযায়ী, প্রেসিডেন্ট কিম-জং-উনের ওজন খানিকটা কমে যাওয়ার জল্পনার জেরেই নাকি মন খারাপ হয়ে গেছে উত্তর কোরিয়ার মানুষজনের। এক ব্যক্তি তো রয়টার্সকে বলে ফেলেছেন, ‘আমাদের সম্মানীয় জেনারেল সেক্রেটারিকে রোগা দেখে আমাদের হৃদয় ভেঙে গিয়েছে। প্রত্যেকেই বলছেন যে তারা নিজেদের কান্না কোনোক্রমে চেপে রেখেছেন।’

রয়টার্সের খবর অনুযায়ী, দীর্ঘ কয়েক মাস জনসমক্ষে না আসার পর উত্তর কোরিয়ার সরকারি সংবাদমাধ্যমে দেখা যায় কিমকে। সেই ফুটেজে দেখা যায়, উত্তর কোরিয়ার শাসকদলের কেন্দ্রীয় কমিটির প্লেনারি সেশন দেখছেন তিনি। তা দেখেই মন ভেঙে গেছে উত্তর কোরিয়াবাসীর। উত্তর কোরিয়ার বিশেষজ্ঞরা জানিয়েছেন, খুঁটিয়ে দেখলে বোঝা যাবে যে কিম কিছুটা শুকনা হয়েছেন। মুখ কিছুটা রোগা লাগছিল। এমনিতে ৫ ফুট ৮ ইঞ্চির কিমের ওজন ১৪০ কিলোগ্রাম। একাংশের দাবি, ১০-২০ কেজি ওজন ঝরে গেছে কিমের।

উত্তর কোরিয়ার শাসক অবশ্য বরাবরই মদ্যপান ও ধূমপানে আসক্ত। তার পরিবারে আবার হৃদরোগের ইতিহাসও আছে। কিমের বাবা ও দাদাও হৃদরোগে মারা গিয়েছিলেন। তারইমধ্যে গত বছর দীর্ঘদিন জনসমক্ষে আসেননি কিম। তার জেরে জল্পনা ছড়িয়েছিল, তাহলে কি শরীর খারাপ হয়েছে কিমের?

ওই জল্পনা উড়িয়ে আবার জনসমক্ষে আসেন কিম। কিন্তু এবারো কিমের ভগ্নস্বাস্থ্য নিয়ে জল্পনা শুরু হয়েছে। যদিও দক্ষিণ কোরিয়ার সিওলের এক বিশেষজ্ঞ জানিয়েছেন, সত্যিই কিমের শরীর খারাপ থাকলে কখনোই জনসমক্ষে আসতেন না। তাই হয়তো বলা যে উত্তর কোরিয়ার শাসক এখন কিছুটা স্বাস্থ্য সচেতন হয়েছেন।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]




শেয়ার করুন

পাঠকের মতামত