আপডেট :

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

        সমুদ্রের আগ্রাসন ঠেকাতে পাথর-দেয়াল, দীর্ঘমেয়াদে আরও বিপদে ক্যালিফোর্নিয়া

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

ভারতের পাকিস্তানি অনুপ্রবেশকারীদের হামলায় নিহত ৯ জন

ভারতের পাকিস্তানি অনুপ্রবেশকারীদের হামলায় নিহত ৯ জন

ভারতে পাঞ্জাব রাজ্যের এক পুলিশ স্টেশনে সোমবার সকালে হামলা চালিয়েছে সন্দেহভাজন সন্ত্রাসীরা। তাদের হামলায় পুলিশসহ ৯ জন নিহত হয়েছে। আহত হয়েছেন আরো বেশ কয়েকজন। হামলাকারীদের বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে ভারতীয় সেনারা।
এনডিটিভি জানিয়েছে, সোমবার স্থানীয় সময় সকাল ৬টার দিকে সেনাবাহিনীর পোশাকে তিন থেকে চার সন্ত্রাসী জম্মুর হিরানগর সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে। তারা একটি সাদা মারুতি গাড়ি ছিনতাই করে পাঞ্জাবের গুরদাসপুরের দীনানগর পৌঁছায় এবং পুলিশ স্টেশনে ঢুকে গুলি করে দুই পুলিশ সদস্যকে হত্যা করে। এ সময় ওই পুলিশ স্টেশনে পাঁচ থেকে ছয়জন পুলিশ সদস্য ছিলেন। খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে ছুটে যায় পাঞ্জাবের নিরাপত্তা বাহিনী। তারা গোটা এলাকা ঘিরে রেখেছে।
থানায় হামলা চালানোর আগে সন্ত্রাসীরা একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করে। এতে সাত যাত্রী আহত হয়েছে। তবে নিহত চার বেসামরিক বাসযাত্রী কী-না সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। এই ঘটনার পর কাশ্মীর সীমান্তে সর্বোচ্চ সতর্কাবস্থা জারি করা হয়েছে।
পুলিশ স্টেশন দখলে নেওয়া সন্ত্রাসীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ এখনো অব্যাহত রয়েছে বলে খবর পাওয়া গেছে। এর জের ধরে গুরুদাসপুরের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। সোমবার সকালে পাঞ্জাবের দীনানগর রেল স্টেশনের রেললাইন থেকে পাঁচটি বোমা উদ্ধার করেছে পুলিশ।
এদিকে গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে ভারতের টাইমস অব ইন্ডিয়া পত্রিকাটি জানিয়েছে, গুরুদাসপুরের ওই পুলিশ স্টেশনটি পাক সীমান্তসংলগ্ন এলাকায় অবস্থিত এবং হামলাকারীরা পাকিস্তানের নারওয়াল এলাকা থেকে এসেছে।


শেয়ার করুন

পাঠকের মতামত