আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

ভারতে বজ্রপাতে নিহত ৬৮

ভারতে বজ্রপাতে নিহত ৬৮

ভারতে তীব্র বৃষ্টিপাতের মধ্যে ভয়াবহ বজ্রপাতে ৬৮ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। এ ছাড়া বজ্রপাতে গুরুতর আহত হয়েছেন ১৭ জন।

আজ রবিবার (১১ জুলাই) দেশটির উত্তরপ্রদেশ, রাজস্থান ও মধ্যপ্রদেশ রাজ্যের বিভিন্ন স্থানে তীব্র বৃষ্টিপাতের মাঝে বজ্রপাতে এসব প্রাণহানির ঘটনা ঘটে। খবর এনডিটিভির।

সংবাদমাধ্যমটি বলছে, রবিবার বজ্রপাতে উত্তরপ্রদেশে নিহত হয়েছেন মোট ৪১ জন। এর মধ্যে সবচেয়ে বেশি নিহতের ঘটনা ঘটেছে রাজ্যটির প্রায়াগরাজ জেলায়। সেখানে ১৪ জন নিহত হয়েছেন। এ ছাড়া ফিরোজাবাদ জেলায় নিহত হয়েছেন তিন জন।

টানা কয়েকদিন ধরে ব্যাপক গরমের পরে রবিবার বৃষ্টি শুরু হলে স্বাভাবিকভাবেই মানুষ খুশি হয়ে ওঠেন। তবে তখন কেউ ভাবতেও পারেননি যে, সেই বৃষ্টির সঙ্গী বজ্রপাত এমন বিপর্যয় ডেকে আনবে। ফিরোজাবাদের তিনটি গ্রামে বজ্রপাতে প্রাণ হারান তিনজন।

এ ছাড়া রাজ্যটির শিকোহাবাদের নাগলা উমর গ্রামে দুজন কৃষক মাঠে কাজ করছিলেন, এ সময় হঠাৎ করে বৃষ্টি আসায় তারা একটি নিমগাছের নিচে আশ্রয় নেন। একপর্যায়ে সরসারি নিম গাছে বজ্রপাত হলে ঘটনাস্থলেই ওই দুজনের মৃত্যু হয়।

এদিকে ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজ জানিয়েছে, রবিবার বজ্রপাতে দেশটির রাজস্থান রাজ্যে কমপক্ষে ২০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৭ জন শিশুও রয়েছে। এর মধ্যে রাজ্যটির রাজধানী জয়পুরে একটি ওয়াচটাওয়ারে সেলফি তুলতে গিয়ে ১১ জন নিহত হয়েছেন। এ ছাড়া মধ্যপ্রদেশে বজ্রপাতে সাত জনের মৃত্যুর খবর পাওয়া গেছে বলে জানিয়েছে সংবাদমাধ্যমগুলো।

এদিকে মধ্যপ্রদেশে বজ্রাঘাতে প্রাণহানি হয়েছে ৭ জনের। তার মধ্যে দুজন শেওপুর, দুজন গোয়ালিয়র, একজন করে শিবপুরি, অনুপপুর, বেতুলের একজন করে বাসিন্দা রয়েছেন।

এ ঘটনায় শোক প্রকাশের পাশাপাশি মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ বাবদ ৫ লাখ টাকা করে দেওয়ার ঘোষণা করেছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গহলৌত।

এ ছাড়া এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে দেওয়া এক বার্তায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি।

টুইট বার্তায় মোদি বলেন, ‘রাজস্থানের কিছু জায়গায় বজ্রপাতে প্রাণ হারিয়েছেন অনেকে। এতে অনেক ক্ষতি হয়েছে। আমি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।’

 

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত