আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

মধ্যম আয়ের দেশে পরিণত করতে কাজ করুন : প্রধানমন্ত্রী শেখ হাসিনা

মধ্যম আয়ের দেশে পরিণত করতে কাজ করুন : প্রধানমন্ত্রী শেখ হাসিনা

রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করার জন্য কাজ করতে জেলা প্রশাসকদের (ডিসি) প্রতি নির্দেশ দিয়েছেন। আর এ জন্য তিনি জেলা প্রশাসকদের ২১টি নির্দেশনা দিয়েছেন। জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারদেরকে সাধারণ মানুষের কাছাকাছি অবস্থান করার ওপর গুরুত্বারোপ করেছেন। একই সঙ্গে তাদের সকল প্রকার ভয়ভীতি ও প্রলোভনের উর্ধ্বে থেকে আইনের আওতায় কাজ করার কথা বলেছেন। আজ মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে আয়োজিত ৩ দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধনী বক্তৃতায় তিনি এসব নির্দেশনা দেন।

প্রধানমন্ত্রী বলেন, ইতিমধ্যে আমরা নিম্ন মধ্য আয়ের দেশে পরিণত হয়েছি। ২০২১ সালের মধ্যে আমরা যেন মধ্যম আয়ের দেশে পরিণত হতে পারি সে দিকে লক্ষ রাখতে হবে। আমরা আশা করি খুব শিগগিরই আমরা মধ্যম আয়ের দেশে পরিণত হতে পারব। এ জন্য আপনাদের যথাযথ ভূমিকা রাখতে হবে।

রাষ্ট্র তথা জনগণের স্বার্থ সংরক্ষণই হবে আপনাদের মূল লক্ষ্য উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সেবার মনোভাব নিয়ে সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকলে আপনাদের পক্ষে যথাযথভাব দায়িত্ব পালন করা সম্ভব হবে।

তিনি আরও বলেন, সরকারি সেবা গ্রহণে কেউ যেন হয়রানি বা বঞ্চনার শিকার না হয়। নারী ও শিশু নির্যার্তন ও পাচার ও মাদকদ্রব্যের অপব্যবহারসহ যৌতুক ও বাল্যবিবাহ রোধ করতে হবে। প্রতিবন্ধী, অটিস্টিক ও পিছিয়ে থাকা জনগোষ্ঠীর কল্যাণে বিশেষ পদক্ষেপ নিতে হবে। গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, সম্ভাবনাময় স্থানীয় মাঝারি শিল্পের বিকাশে ব্যবস্থা নিতে হবে। জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছানোর লক্ষ্যে তথ্যপ্রযুক্তির বিকাশে সহায়তা করার নির্দেশনাও দেন প্রধানমন্ত্রী।

সম্মেলনে জেলা প্রশাসকদের পাশাপাশি বিভাগীয় কমিশনার, মন্ত্রী, উপদেষ্টা, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, সিনিয়র সচিব এবং সচিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।


শেয়ার করুন

পাঠকের মতামত