আপডেট :

        দক্ষিণ লস এঞ্জেলেসের স্কুলে বন্দুকসহ শিক্ষার্থী আটক

        ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনে বেসেরার বড় ব্যবধান, পিছিয়ে হিলটন

        লস এঞ্জেলেসে অভিযানে প্রায় ২ লাখ ডলারের চোরাই পণ্য উদ্ধার

        হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারোলিন লেভিট পদ ছাড়ছেন

        টেক্সাসে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

        ক্যালিফোর্নিয়ায় উবার-লিফট চালকদের ইউনিয়ন গঠনের পথে বড় অগ্রগতি

        লস এঞ্জেলেস বিমানবন্দরে ফেডারেল সরকারের ২৬৯ মিলিয়ন ডলার অনুদান

        লস এঞ্জেলেসের সান ভ্যালিতে গৃহহীনদের জন্য নতুন ছোট ঘরের গ্রাম

        ২০২৭ সাল থেকে ক্যালিফোর্নিয়ায় সর্বনিম্ন মজুরি হবে ঘণ্টায় ১৭.৪০ ডলার

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

নিহত শতাধিক, দক্ষিণ আফ্রিকায় ২০ হাজার সৈন্য মোতায়েন

নিহত শতাধিক, দক্ষিণ আফ্রিকায় ২০ হাজার সৈন্য মোতায়েন

দক্ষিণ আফ্রিকায় দাঙ্গায় নিহতের সংখ্যা ১০০ ছাড়িয়ে যাওয়ার প্রেক্ষাপটে সহিংসতা দমনে পুলিশকে সহায়তা করার জন্য ২ হাজার সৈন্য মোতায়েন করা হয়েছে। সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমাকে কারারুদ্ধ করার প্রেক্ষাপটে শুরু হওয়া দাঙ্গায় এ পর্যন্ত অন্তত ১১৭ জন নিহত হয়েছে।

দক্ষিণ আফ্রিকায় ১৯৯৪ সালে শ্বেতাঙ্গ সংখ্যালঘু শাসন অবসানের পর এই প্রথম এত বিপুলসংখ্যায় সৈন্য মোতায়েন করা হলো।

সরকার জানিয়েছে, রাস্তায় রাস্তায় টহল দিচ্ছে ১০ হাজার সৈন্য। আর সাউথ আফ্রিকান ন্যাশনাল ডিফেন্স ফোর্সও ১২ হাজার রিজার্ভ ফোর্স তলব করেছে।

দক্ষিণ আফ্রিকার সবচেয়ে জনবহুল গুতেং প্রদেশে বৃহস্পতিবার সকাল থেকেই সশস্ত্র সৈন্যদের টহল দিতে দেখা যায়। উল্লেখ্য, রাজধানী জোহানেসবার্গ ও নির্বাহী রাজধানী প্রিটোরিয়া এই প্রদেশেই অবস্থিত।

সৈন্যদের পরিবহনে বাস, ট্রাক, বিমান ও হেলিকপ্টারও ব্যবহার করতে দেখা যায়।
গত শুক্রবার দেশটিতে উত্তেজনা দেখা দেয়। সাবেক প্রেসিডেন্ট জুমাকে কারাগারে নেয়ার প্রতিবাদে বিক্ষোভ হলেও বৈষম্য ও দারিদ্র্যের ব্যাপক বিস্তারও এতে ভূমিকা রাখছে।

সহিংসতা দমনে ইতোমধ্যে ২২ শ'র বেশি লোককে গ্রেফতার করা হয়েছে।

উচ্চপর্যায়ের একটি দুর্নীতি নিয়ে তদন্তে বিচার বিভাগীয় কমিটির কাছে হাজির না হওয়ায় ৭৯ বছর বয়স্ক জুমাকে কারাগারে পাঠানো হয়। তিনি ২০০৯ থেকে ২০১৮ পর্যন্ত দেশটির প্রেসিডেন্ট ছিলেন।

জুমা নিজেকে নির্দোষ দাবি করে বলেছেন, তিনি প্রতিহিংসার শিকার হয়েছেন।
উল্লেখ্য, ১৯৯৪ সালে বর্ণবাদের অবসান হওয়ার পর থেকে দক্ষিণ আফ্রিকা শাসনকারী আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের ক্ষমতার লড়াইয়ে হেরে গিয়েছিলেন জুমা।

বর্তমান প্রেসিডেন্ট রামাফোসার বিরুদ্ধে সবচেয়ে সোচ্চার হচ্ছে সাবেক প্রেসিডেন্ট জুমার অনুগতরা।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত