আপডেট :

        দক্ষিণ লস এঞ্জেলেসের স্কুলে বন্দুকসহ শিক্ষার্থী আটক

        ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনে বেসেরার বড় ব্যবধান, পিছিয়ে হিলটন

        লস এঞ্জেলেসে অভিযানে প্রায় ২ লাখ ডলারের চোরাই পণ্য উদ্ধার

        হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারোলিন লেভিট পদ ছাড়ছেন

        টেক্সাসে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

        ক্যালিফোর্নিয়ায় উবার-লিফট চালকদের ইউনিয়ন গঠনের পথে বড় অগ্রগতি

        লস এঞ্জেলেস বিমানবন্দরে ফেডারেল সরকারের ২৬৯ মিলিয়ন ডলার অনুদান

        লস এঞ্জেলেসের সান ভ্যালিতে গৃহহীনদের জন্য নতুন ছোট ঘরের গ্রাম

        ২০২৭ সাল থেকে ক্যালিফোর্নিয়ায় সর্বনিম্ন মজুরি হবে ঘণ্টায় ১৭.৪০ ডলার

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

ভারতে ধর্মীয় নির্যাতন নিয়ে মার্কিন কংগ্রেস সদস্যদের উদ্বেগ

ভারতে ধর্মীয় নির্যাতন নিয়ে মার্কিন কংগ্রেস সদস্যদের উদ্বেগ

ভারতের সরকার ধর্মীয় পক্ষপাতিত্ব, অসহিষ্ণুতা ও হিংসা ছড়াচ্ছে। এমন বক্তব্যই উঠে এলো এই সপ্তাহে আয়োজিত আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা সামিটে। ভারতের ধর্মীয় পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের একজন সেনেটর ও কংগ্রেসের দুই সদস্য।

ইন্ডিয়ান-আমেরিকান মুসলিম কাউন্সিল ওয়াশিংটন ডিসিতে এই প্রোগ্রামের আয়োজন করেছিল। আলোচনাসভার শিরোনাম ছিল ‘ভারতে ধর্মীয় স্বাধীনতা : বাধা ও সুযোগ’। ওই সংগঠন আমেরিকা ও ভারতে মানবাধিকার, ধর্মীয় স্বাধীনতা ও মানুষের স্বাতন্ত্র্য নিয়ে কাজ করে।

প্যানেল আলোচনায় মার্কিন সেনেটর ই ডি মার্কি বলেন, ”২০০ মিলিয়ন মুসলিম সহ সংখ্যালঘুদের অধিকার রক্ষায় ভারত সরকারের দায়বদ্ধতা নিয়ে ভীষণভাবে উদ্বিগ্ন। সামাজিক ও রাজনৈতিক কর্মকান্ডকে নিশানা করা, বাকস্বাধীনতা হরণ করা ও সংখ্যালঘুদের বিরুদ্ধে ধর্মীয়ভাবে উদ্দেশ্যপ্রণোদিত পক্ষপাতিত্ব বিচ্ছিন্ন ঘটনা নয়। উগ্র জাতীয়তাবাদের বাড়বাড়ন্তের ফলে ভারতের দীর্ঘকালীন গণতান্ত্রিক মূল্যবোধ বিপদের মুখে।” পাশাপাশি যোগ করেন, বহুত্ববাদের প্রতি প্রশংসনীয় দায়বদ্ধতা ছিল ভারতের। বিশ্বের বৃহত্তম গণতন্ত্র। অন্য গণতান্ত্রিক দেশ যখন তাদের মানুষদের অধিকার রক্ষায় ব্যর্থতার পরিচয় দেয় তখন একটি গণতান্ত্রিক দেশ হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের মুখ খোলার অধিকার রয়েছে।

মার্কিন প্রতিনিধি মেরি নিউম্যান বলেন, গত সাত বছরে শয়ে শয়ে মুসলিমকে জনতা পিটিয়ে হত্যা করেছে রাস্তায় ফেলে। তাদের লিঞ্চ করা হয়েছে। বিচার ও ন্যায়ের নামে এটা পরিহাস। তিনি আতঙ্কিত। এমনটা বলার পাশাপাশি তিনি যোগ করেন, শুধু ধর্মীয় সংখ্যালঘু নয়, সমাজ-রাজনৈতিক কর্মী, আইনজীবী, সাংবাদিক ও পড়ুয়াদেরও নিশানা করা হচ্ছে।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত