আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

করোনায় ব্যর্থ বিশ্ব: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

করোনায় ব্যর্থ বিশ্ব: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রেইয়েসুস বলেছেন, কোভিড-১৯ মহামারি থামাতে ব্যর্থ হয়েছে বিশ্ব। জাপানের রাজধানী টোকিওতে অলিম্পিক ক্রীড়াযজ্ঞ উদ্বোধনের আগে অলিম্পিক আয়োজক কমিটির এক বৈঠকে অংশ নিয়ে এই মন্তব্য করেছেন তিনি।

গেব্রেইয়েসুস বলেছেন, ভ্যাকসিনের অসম বণ্টন এই সঙ্কটকে আরও গুরুতর করার ঝুঁকি তৈরি করেছে। তবে মহামারি-ক্লান্ত বিশ্বের কাছে এবারের অলিম্পিক একটি ‌‘আশার বার্তা’ হতে পারে।

তিনি বলেছেন, ‘মহামারি একটি পরীক্ষা; যা মোকাবিলায় বিশ্ব ব্যর্থ হয়েছে। ৪০ লাখের বেশি মানুষ মারা গেছেন এবং মৃত্যু অব্যাহত আছে। ইতোমধ্যে এই বছরে মৃত্যুর সংখ্যা গত বছরের মোট মৃত্যুর তুলনায় দ্বিগুণেরও বেশি হয়েছে।’

বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই প্রধান বলেছেন, ‘মহামারির হুমকি সর্বত্র শেষ না হওয়া পর্যন্ত কেউই মুক্ত নয়। যদি কেউ মনে করেন যে, মহামারি ফুরিয়ে গেছে, তাহলে তিনি বোকার স্বর্গে বাস করছেন।’

টোকিওর বিলাসবহুল একটি রেস্টুরেন্টে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির এক অধিবেশনে এসব কথা বলেছেন টেড্রোস আধানম গেব্রেইয়েসুস। এ সময় অলিম্পিক কমিটির প্রতিনিধিদের মাস্ক পরিহিত দেখা গেলেও বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধানের মুখে তা দেখা যায়নি। বক্তৃতা শেষে টেড্রোসের হাতে অলিম্পিকের একটি প্রতীকী মশাল তুলে দেন আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রধান থমাস বাচ।

২০১১ সালে ভূমিকম্প, সুনামি এবং পারমাণবিক বিপর্যয়ের মুখোমুখি হওয়া ফুকুশিমায় অলিম্পিকের ক্রীড়া কর্মসূচির উদ্বোধন হয়েছে। টোকিও অলিম্পিক শুক্রবার এক অনাড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে উদ্বোধন করা হবে; এবারের এই ক্রীড়াযজ্ঞ প্রায় রুদ্ধদ্বার অনুষ্ঠিত হতে যাচ্ছে। করোনাভাইরাসের উল্লম্ফনের কারণে জাপানের রাজধানীতে ইতোমধ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

ডব্লিউএইচও প্রধান বলেছেন, বিশ্বের মাত্র ১০টি দেশে করোনাভাইরাসের ৭৫ শতাংশ ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছে। কেউ কেউ খুলছে আবার কেউ কেউ লকডাউনে যাচ্ছে। এটি এমন একটি জিনিষ; যা নরকের আগুনের মতো। আপনি যদি এর একাংশ নিভিয়ে ফেলেন অন্য অংশ জ্বলতে থাকবে।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত