আপডেট :

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

প্রথমবারের মতো তিব্বত সফরে প্রেসিডেন্ট শি জিনপিং

প্রথমবারের মতো তিব্বত সফরে প্রেসিডেন্ট শি জিনপিং

প্রথমবারের মতো তিব্বতে সফর করলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। গত তিন দশকের বেশি সময়ের মধ্যে এটিই ছিল দেশটির শীর্ষ কোনো নেতার তিব্বত ভ্রমণ। শুক্রবার চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিসিটিভির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

গত বুধবার তিব্বতের দক্ষিণ–পূর্বে নিয়াংঝি মেইনলিং বিমানবন্দরে পৌঁছান শি জিনপিং । সিসিটিভির প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, শি জিনপিং তিব্বতে পৌঁছানোর পর তাকে অভ্যর্থনা জানাতে আসেন অনেকে। তারা তিব্বতের ঐতিহ্যবাহী পোশাক পরেছিলেন। এ সময় তাদের চীনের পতাকা ওড়াতে দেখা যায়। এরপর তাকে লালগালিচা সংবর্ধনা জানানো হয়। পরে শি জিনপিং ইয়াং সেতু পরিদর্শন করেন। সেখান থেকে তিনি ইয়ারলুং সাংপো ও ইয়ান নদীবাহিত এলাকার পরিবেশ সুরক্ষা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

নিয়াংঝি শহরের উন্নয়নসংশ্লিষ্ট নানা বিষয় খতিয়ে দেখতে নিয়াংঝি সিটি প্ল্যানিং মিউজিয়ামসহ নানা এলাকা পরিদর্শন করেন শি জিনপিং। বৃহস্পতিবার তিনি নিয়াংঝি রেলস্টেশনে যান। সেখানে তিনি সিচুয়ান-তিব্বত রেলওয়ের কার্যক্রম পরিদর্শন করেন। এরপর তিনি ট্রেনে করে রাজধানী লাসার উদ্দেশে রওনা দেন।

শি জিনপিং এর আগেও তিব্বত সফরে গেছেন। তবে প্রেসিডেন্ট হিসেবে নন। ১৯৯৮ সালে প্রথম তিনি ফুজিয়ান প্রদেশ থেকে দলের প্রধান হিসেবে তিব্বত যান। পরে ২০১১ সালে সফর করেন চীনের ভাইস প্রেসিডেন্ট হিসেবে। ১৯৯০ সালে সর্বশেষ চীনের প্রেসিডেন্ট জিয়াং জেমিন তিব্বতে যান।

তিব্বত চীনের একটি স্বায়ত্তশাসিত অঞ্চল। যদিও অনেকেই তিব্বতিদের চীনের অংশ মানতে রাজি নয়। এ কারণেই ১৯৬৯ সালে তিব্বতিরা দালাই লামার নেতৃত্বে চীনের বিরুদ্ধে স্বাধিকার আন্দোলন গড়ে তোলে, যা শেষ পর্যন্ত সফল হয়নি। তিব্বতে জনরোষ সামাল দিতে সেখানে বিভিন্ন উন্নয়নকাজে হাত দেয় চীন। তবে দেশটির নির্বাসনে যাওয়া অনেক বাসিন্দার অভিযোগ, এই অঞ্চলে চীন সরকার ধর্মীয় দমন–পীড়ন চালাচ্ছে এবং হাজার বছরের সংস্কৃতিকে ক্ষতিগ্রস্ত করছে।

২০০৮ সাল থেকে তিব্বতের উন্নয়নে ব্যাপক অর্থ ঢালে চীন। এর জের ধরে তিব্বত চীনের দ্রুত বর্ধনশীল অর্থনীতির তালিকায় চলে আসে বলে স্থানীয়ভাবে করা বিভিন্ন পরিসংখ্যানে উল্লেখ করা হয়। চীনের অর্থে এই উন্নয়নের প্রভাবে স্থানীয় সংস্কৃতি ক্ষতিগ্রস্ত হচ্ছে, এমন অভিযোগে ২০০৮ সালে বিক্ষোভ করেন অঞ্চলটির বাসিন্দারা। এ ছাড়া গত কয়েক দশকে চীনা শাসনের বিরুদ্ধে বেশ কয়েকবার বিক্ষোভ হয়েছে তিব্বতে। এসব বিক্ষোভে হতাহত হয় বহু মানুষ।

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত