আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

পশ্চিমবঙ্গে সর্বোচ্চ নম্বর পেয়ে মুসলিম ছাত্রীর ইতিহাস

পশ্চিমবঙ্গে সর্বোচ্চ নম্বর পেয়ে মুসলিম ছাত্রীর ইতিহাস

ভারতে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পুরো পশ্চিমবঙ্গ রাজ্যে সর্বোচ্চ নম্বর পেয়েছেন রুমানা সুলতানা ইসলাম নামের এক মুসলিম শিক্ষার্থী। ২২ জুলাই ফল ঘোষণার পর থেকেই যা নিয়ে সর্বত্র শুরু হয়েছে আলোচনা ও বিতর্ক। খোদ রুমানার আপত্তি তার পরিচয়ের আগে মুসলিম শব্দটি কেনো বারবার ব্যবহার করা হচ্ছে।

আজ শুক্রবার আনন্দবাজার পত্রিকা অনলাইনকে রুমানা সুলতানা বলেন, তার নামের আগে মুসলিম না বললেই ভালো হয়। কেবল ছাত্রী বললে বেশি ভালো হয় এবং এটা নিয়ে কোনো বিতর্কের সৃষ্টি না হলে আরও ভালো।

এর আগে বৃহস্পতিবার ফলাফল ঘোষণা করার সময় পশ্চিমবঙ্গের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের প্রধান মহুয়া দাস বলেছিলেন, সর্বোচ্চ নম্বরের ভিত্তিতে একটা ইতিহাস হয়েছে এবং তা বলতে ইচ্ছে করছে। যিনি সর্বোচ্চ নম্বর পেয়েছেন তিনি মুর্শিদাবাদ জেলা থেকে এক মুসলিম কন্যা। এককভাবে সে সর্বোচ্চ ৪৯৯ নম্বর অর্জন করেছেন।

তবে তিনি নাম উল্লেখ করেননি। বলেছেন, অনলাইনে গিয়ে দেখতে। মূলত এরপর থেকেই বিতর্ক শুরু। অনেকের বক্তব্য, একজন মুসলিম মেয়ে এত ভালো ফল করায় তা অবশ্যই বলা উচিত। কারণ, রাজ্যে এখনো মুসলিম মেয়ে ও নারীদের অনেক বাধা পার হতে হয়।

আবার অনেকের বক্তব্য, কেনো ভালো ফলাফলের ক্ষেত্রে জাত বা ধর্ম উল্লেখ করতে হবে। কারণ, এর মধ্য দিয়ে সংশ্লিষ্ট শিক্ষার্থীকে বিড়ম্বনায় পড়তে হয়।

রুমানার বাবা রবিউল আলম পেশায় স্কুলশিক্ষক এবং মা সুলতানা পারভিন শিক্ষিকা। তবে তারা বিতর্কের বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত