আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

ইরাকের ১৭ হাজার প্রত্নতাত্ত্বিক নির্দশন ফেরত দেবে যুক্তরাষ্ট্র

ইরাকের ১৭ হাজার প্রত্নতাত্ত্বিক নির্দশন ফেরত দেবে যুক্তরাষ্ট্র

ইরাকের সংস্কৃতিমন্ত্রী হাসান নাজিম জানিয়েছেন, দেশটিতে যুদ্ধ পরিস্থিতির মধ্যে লুট হওয়া প্রায় ১৭ হাজার প্রত্মতাত্ত্বিক নিদর্শন ফেরত দিচ্ছে যুক্তরাষ্ট্র। বুধবার মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে এই কথা জানান তিনি।

হাসান নাজিম বিবৃতিতে জানান, ওয়াশিংটনে রাষ্ট্রীয় দূতাবাসের সহায়তায় ইরাকি কর্তৃপক্ষের মাসের পর মাস প্রচেষ্টার ফল হিসেবে এই নিদর্শন ফেরত আসছে।

বিবৃতিতে বলা হয়, ফেরত আসা এই নিদর্শনগুলো বেশিরভাগই সুমেরিয়ান যুগে বাণিজ্যিক লেনদেনের প্রমাণ।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে সাক্ষাৎ শেষে ইরাকের প্রধানমন্ত্রী মুস্তফা আল-কাজেমি বৃহস্পতিবার দেশে ফিরে যাওয়ার সময় এই প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো নিয়ে যাচ্ছেন বলে বিবৃতিতে জানানো হয়েছে।

বিবৃতিতে নাজিম বলেন, 'আমি আশা করি নিকট ভবিষ্যতে আমাদের বাকি সম্পদ বিশেষ করে ইউরোপ থেকে উদ্ধার করবো।'

ইরাকে ২০০৩ সালে যুক্তরাষ্ট্রের আগ্রাসনের পর ১৮ বছর যুদ্ধ ও সহিংসতা চলে আসছে দেশটিতে। গত সোমবার ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে ইরাকি প্রধানমন্ত্রীর সাক্ষাতের পর দেশটি থেকে মার্কিন সৈন্য প্রত্যাহারের চুক্তি স্বাক্ষর করা হয়। চুক্তি অনুযায়ী এই বছরের শেষে ইরাক থেকে সব মার্কিন সৈন্য প্রত্যাহার করা হবে।

দীর্ঘ যুদ্ধে অস্থিরতার সুযোগে বিশ্বের প্রাচীনতম সভ্যতার কেন্দ্রভূমি এই দেশটির প্রত্নতাত্ত্বিক সম্পদ বিপুলভাবে ক্ষতিগ্রস্ত হয়। যুদ্ধে দেশটির প্রত্নতাত্ত্বিক স্থানসমূহে ধ্বংসযজ্ঞ চালানো হয় এবং বিভিন্ন জাদুঘরে সংরক্ষিত প্রত্নতাত্ত্বিক নিদর্শন লুট করা হয়।

বার্তা সংস্থা এএফপির কাছে এক সাক্ষাতকারে বসরা জাদুঘরের পুরাতত্ত্ব ও ঐতিহ্য বিষয়ক পরিচালক কাহতান আল-ওবায়েদ বলেন, 'এটি গণনা করা অসম্ভব যে প্রত্নতাত্ত্বিক স্থানসমূহ থেকে কী পরিমাণ সম্পদ লুট করা হয়েছে।'

ফেরত আসা ইরাকি প্রত্নতাত্ত্বিক নিদর্শনের মধ্যে সুমেরীয় ভাষায় লিখিত প্রাচীন মহাকাব্য গিলগামেশের ছত্র লিপিবদ্ধ তিন হাজার পাঁচ শ' বছরের পুরনো একটি কাদামাটির ফলক রয়েছে। এর আগে এটি ওয়াশিংটনের মিউজিয়াম অব বাইবেলে প্রদর্শনের জন্য রাখা হলেও ২০১৯ সালে যুক্তরাষ্ট্রের আদালত তা মিউজিয়ামটি থেকে বাজেয়াপ্ত করে নেয়।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত