আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

বোমা হামলার হুমকি : দিল্লি বিমানবন্দরে নিরাপত্তা জোরদার

বোমা হামলার হুমকি : দিল্লি বিমানবন্দরে নিরাপত্তা জোরদার

বোমা হামলার হুমকির জেরে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে সতর্কতা জারি করা হয়েছে। বিমানবন্দরটিতে বাড়ানো হয়েছে নিরাপত্তা। আজ রোববার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, গতকাল শনিবার ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থানায় একটি ই-মেইল আসে। সেখানে বিমানবন্দরে সন্ত্রাসী সংগঠন আল–কায়েদা বোমা হামলা চালাবে বলে উল্লেখ করা হয়।

ই-মেইলে বলা হয়, আজ সিঙ্গাপুর থেকে করনবীর সুরি ওরফে মোহাম্মাদ জালাল ও তাঁর স্ত্রী শাইলি শারদা ভারতে আসবেন। এর এক থেকে তিন দিনের মধ্যে হামলাটি চালানো হবে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, হুমকির ই-মেইল পাওয়ার পর সেটি খতিয়ে দেখা হয়। তদন্তকারীরা দেখতে পান, এর আগেও একই ভাষা ব্যবহার করে হুমকির ই-মেইল এসেছিল। এমনকি শনিবারের ই-মেইলে উল্লেখ করা দম্পতির নামও হুবহু সেখানে ছিল। এর জের ধরে শনিবার সন্ধ্যার পর হুমকিটি ভুয়া বলে ঘোষণা দেন তদন্তকারীরা।

এমন ঘোষণা দেওয়া হলেও বিমানবন্দরের প্রতিটি টার্মিনালে নিরাপত্তা জোরদার করা হয়েছে। প্রবেশপথে গাড়িগুলোতে চালানো হচ্ছে তল্লাশি। বিমানবন্দরে নিরাপত্তারক্ষীদের টহলও বাড়ানো হয়েছে। হুবহু একই রকমভাবে পাঠানো হুমকির ই-মেইলটির বিষয় তদন্ত করার অনুরোধ করা হয়েছে দিল্লি পুলিশকে।

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত