আপডেট :

        দক্ষিণ লস এঞ্জেলেসের স্কুলে বন্দুকসহ শিক্ষার্থী আটক

        ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনে বেসেরার বড় ব্যবধান, পিছিয়ে হিলটন

        লস এঞ্জেলেসে অভিযানে প্রায় ২ লাখ ডলারের চোরাই পণ্য উদ্ধার

        হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারোলিন লেভিট পদ ছাড়ছেন

        টেক্সাসে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

        ক্যালিফোর্নিয়ায় উবার-লিফট চালকদের ইউনিয়ন গঠনের পথে বড় অগ্রগতি

        লস এঞ্জেলেস বিমানবন্দরে ফেডারেল সরকারের ২৬৯ মিলিয়ন ডলার অনুদান

        লস এঞ্জেলেসের সান ভ্যালিতে গৃহহীনদের জন্য নতুন ছোট ঘরের গ্রাম

        ২০২৭ সাল থেকে ক্যালিফোর্নিয়ায় সর্বনিম্ন মজুরি হবে ঘণ্টায় ১৭.৪০ ডলার

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

মরক্কোতে ট্যাক্সি ড্রাইভারের আত্মহত্যার জেরে বিক্ষোভ

মরক্কোতে ট্যাক্সি ড্রাইভারের আত্মহত্যার জেরে বিক্ষোভ

মরক্কোর বন্দর নগরী কাসাব্লাঙ্কার কাছে সিদি বিননুর শহরে তরুণ এক ট্যাক্সি ড্রাইভারের আত্মহত্যার জেরে শত শত লোকের অংশগ্রহণে এক বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সিদি বিননুর শহরে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

ইয়াসিন আল-খামেদি নামের এই ট্যাক্সি ড্রাইভারের আত্মহত্যায় শত শত বিক্ষোভকারী ‘আমরা সবাই ইয়াসিন’ ও ‘ইয়াসিনের জন্য ন্যায়বিচার’ লেখা ব্যানার ও প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ করে।

এর আগে ২৫ বছর বয়সী ইয়াসিন আল-খামেদির গাড়ি স্থানীয় কর্তৃপক্ষ তার লাইসেন্স না থাকার অভিযোগে জব্দ করলে গত ২৮ আগস্ট নিজের গায়ে আগুন ধরিয়ে দেন বলে বার্তা সংস্থা এএফপির কাছে জানান তার ভাই আহমদ আল-খামেদি।

তিনি বলেন, অন্যায়ভাবে ইয়াসিনের গাড়ি জব্দ করার কারণে তিনি নিজের গায়ে আগুন লাগিয়ে দেন।

আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ইয়াসিন মারা যান।

আহমদ আল-খামেদি জানান, এই ঘটনায় তদন্তের জন্য তার পরিবার দাবি জানাচ্ছে।

এই বিষয়ে মরক্কোর কোনো কর্তৃপক্ষের বক্তব্য নিতে পারেনি এএফপি।

করোনাভাইরাস সংক্রমণের জেরে সারাবিশ্বের মতো মরক্কোতেও অর্থনীতিতে বিপর্যয় সৃষ্টি হয়েছে। এর জেরে দেশটিতে অর্থনৈতিক বৈষম্য আরো গুরুতর হয়েছে বলে দেশটির জাতীয় পরিসংখ্যান দফতর সাম্প্রতিক এক প্রতিবেদনে জানিয়েছে।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত