আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

আগামী ১৫ বছরে কার্বন নিঃসরণ ৩২% কমানো হবে

আগামী ১৫ বছরে কার্বন নিঃসরণ ৩২% কমানো হবে

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় এ যাবৎকালের 'সবচেয়ে বড়, গুরুত্বপূর্ণ পদক্ষেপ' হাতে নিয়েছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট বারাক ওবামার ভাষায় একে পদক্ষেপ হিসেবে চিহ্নিত করা হলেও আদতে বিষয়টি এখনো পরিকল্পনা পর্যায়ে। 'ক্লিন পাওয়ার প্ল্যান' (পরিচ্ছন্ন জ্বালানি পরিকল্পনা) শীর্ষক এ পরিকল্পনার আওতাও আগামী ১৫ বছরের মধ্যে গ্রিন হাউস গ্যাসের নির্গম এক-তৃতীয়াংশ কমিয়ে আনার কথা বলা হয়েছে। যদিও এরই মধ্যে যুক্তরাষ্ট্রের জ্বালানি শিল্পের অনেকে এ পরিকল্পনার বিরুদ্ধে মাঠে নামার ঘোষণা দিয়েছে। বিরোধী দল রিপাবলিকান পার্টির প্রতিক্রিয়াও নেতিবাচক।



যুক্তরাষ্ট্রের মোট বিদ্যুতের এক-তৃতীয়াংশেরও বেশি আসে কয়লা পুড়িয়ে। এ পরিকল্পনায় ২০৩০ সালের মধ্যে কার্বন নির্গমের মাত্রা ২০০৫ সালের তুলনায় ৩২ শতাংশ কমিয়ে আনার কথা বলা হয়েছে। ওবামা বলেন, 'জলবায়ু পরিবর্তনের প্রভাবের মুখোমুখি আমরাই প্রথম প্রজন্ম। এবং এ ব্যাপারে পদক্ষেপ গ্রহণকারী আমরাই সর্বশেষ প্রজন্ম।' তিনি বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় পদক্ষেপ গ্রহণ একটি নৈতিক বাধ্যবাধকতায় পরিণত হয়েছে। 'কয়লার বিরুদ্ধে যুদ্ধ' বা লোকজন বেকার হয়ে যাবে বলে যে সমালোচনা উঠেছে তাও নাকচ করে দেন তিনি। তবে এরই মধ্যে যুক্তরাষ্ট্রের কয়েকটি কয়লানির্ভর রাজ্য ওয়াইয়োমিং, পশ্চিম ভার্জিনিয়া ও কানেকটিকাট এর বিরোধিতা করেছে।
তবে আগামী ডিসেম্বরে প্যারিসে অনুষ্ঠেয় জলবায়ুসংক্রান্ত জাতিসংঘের সম্মেলনে এ পরিকল্পনা বড় ধরনের উৎসাহ হিসেবে কাজ করবে। ফরাসি প্রেসিডেন্ট ফ্রাসোঁয়া ওলন্দ এরই মধ্যে এ পরিকল্পনাকে স্বাগত জানিয়েছেন।


শেয়ার করুন

পাঠকের মতামত