আপডেট :

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

পদত্যাগ করে দেশ ছেড়ে পালালেন আফগান অর্থমন্ত্রী

পদত্যাগ করে দেশ ছেড়ে পালালেন আফগান অর্থমন্ত্রী

আফগানিস্তানে মঙ্গলবার পর্যন্ত এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে এক-চতুর্থাংশ প্রাদেশিক রাজধানী তালেবানের নিয়ন্ত্রণে চলে গেছে। ইতিমধ্যে দেশটির গুরুত্বপূর্ণ শুল্ক চৌকিগুলো তালেবানের হাতে চলে গেছে। এমন পরিস্থিতিতে পদত্যাগ করে দেশ ছেড়ে পালালেন আশরাফ গনি সরকারের অর্থমন্ত্রী খালিদ পায়েন্দা।

বুধবার ফোনে দেয়া সাক্ষাৎকারে আফগান অর্থ মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফি মার্কিন গণমাধ্যম ব্লুমবার্গকে বলেন, শুল্ক আদায়ের উৎসগুলো তালেবানের হাতে চলে যাওয়ায় পদত্যাগ করে দেশ ছেড়ে চলে গেছেন অর্থমন্ত্রী খালিদ।

ব্লুমবার্গ ও আলজাজিরার খবরে প্রকাশ, ইতোমধ্যেই দেশটির গুরুত্বপূর্ণ শুল্ক চৌকিগুলো তালেবানের হাতে চলে গেছে। এতে আফগান সরকার অনেকটা বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

মোহাম্মদ রফি আরো বলেন, দেশের নিরাপত্তা পরিস্থিতি ক্রমে খারাপের দিকে চলে যাচ্ছে। অসুস্থ স্ত্রীকে নিয়ে তাকে বিদেশ যেতে হচ্ছে। তবে কখন তিনি দেশ ছেড়ে পালিয়েছেন, তার পরিষ্কার ব্যাখ্যা পাওয়া যায়নি।

দেশটি থেকে মার্কিন বাহিনীর প্রত্যাহারের ঘোষণা আসার পর থেকেই তালেবানের বিজয়ের ডঙ্কা বেজেই চলছে। এছাড়া উত্তরাঞ্চলীয় আফগান প্রদেশগুলোর সাথে রাজধানী কাবুলকে সংযোগকারী প্রধান মহাসড়কের যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে তালেবান।

এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে মঙ্গলবার পর্যন্ত ৯টি প্রদেশের নিয়ন্ত্রণ নিয়েছে তালেবান।

অর্থনৈতিক ইঞ্জিন বলে খ্যাত ও বলখ প্রদেশের রাজধানী মাজার-ই-শরিফকে রক্ষা করাই আফগান সরকারের জন্য এখনকার সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বর্তমানে শহরটি ঘিরে রেখে কাবুল থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে তালেবান।

মাজার-ই-শরিফের পতন হলে তা কাবুলের আশরাফ গনি সরকারের জন্য ধ্বংসাত্মক বিপর্যয় হয়ে দেখা দিতে পারে।

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত