আপডেট :

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

        মার্কিন-ইরান পাল্টাপাল্টি হামলা: জর্ডানে দুই মার্কিন সেনা নিহতের পর উত্তেজনা আরও বেড়েছে

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সপ্তাহান্তে তাপমাত্রা কমবে, আগামী সপ্তাহে আবার বাড়বে গরম

        ক্যালিফোর্নিয়ায় বন্দুকের গুলিতে ২ বছরের শিশুর মৃত্যু, গ্রেপ্তার মা ও তার প্রেমিক

        কানাডার দাবানলে ভয়াবহ ধোঁয়া, বিপর্যস্ত কানাডা-যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ এলাকা

        ডায়রিয়ার ঝুঁকিতে টাকো বেলের মেনু থেকে লেটুস বাদ

        কানাডার দাবানলের ধোঁয়া নিয়ে ক্ষুব্ধ ট্রাম্প, নতুন শুল্ক আরোপের হুমকি

        টানা সপ্তম রাতেও ইরানে যুক্তরাষ্ট্রের হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়ল তেহরান

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপপ্রবাহ, শুক্রবার থেকে মিলবে স্বস্তি

        ক্যালিফোর্নিয়ার সান্তা ক্লারিটায় দাবানল নিয়ন্ত্রণে, অল্পের জন্য রক্ষা পেল বহু বাড়ি

        ৪৫ বছর পর মিলল নিখোঁজ কোটিপতি নারীর পরিচয়, আধুনিক প্রযুক্তিতে রহস্যের সমাধান

কাবুলে আইএসের হামলার আশঙ্কা করছে যুক্তরাষ্ট্র

কাবুলে আইএসের হামলার আশঙ্কা করছে যুক্তরাষ্ট্র

আফগানিস্তানে ইসলামিক স্টেটের (আইএস) হামলার আশঙ্কা করছে যুক্তরাষ্ট্র; এমন পরিস্থিতিতে কাবুল বিমানবন্দর এড়িয়ে চলতে মার্কিন নাগরিকদের প্রতি নির্দেশনা দিয়েছে তারা।

আইএসের আফগান শাখা এই হামলা চালাতে পারে বলে যুক্তরাষ্ট্রের ধারণা। স্থানীয় সময় রোববার এক প্রতিবেদনে এতথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম বিবিসি।

আফগানিস্তানে অবস্থানরত মার্কিন নাগরিকদের প্রতি নিরপত্তা বিষয়ক একটি নির্দেশনা জারি করে বাইডেন প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, বিমানবন্দরে হামলার আশঙ্কা থাকায় যতদূর সম্ভব ঝুঁকিপূর্ণ এলাকা থেকে তাদের দূরে থাকতে বলা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে, শুধুমাত্র যাদের ভ্রমণের জন্য সরকারিভাবে নির্দেশনা দেওয়া হয়েছে তারাই যেন ওই বিমানবন্দরে অবস্থান করে; এর বাইরে কেউ নয়।   

মার্কিন নিরাপত্তা বিভাগ জানিয়েছে, তারা বিষয়টি পর্যবেক্ষণ করছে। বিকল্প পথও ভাবা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আইএসের সম্ভাব্য হামলার বিষয়ে আরও কোনও তথ্য জানানো হয়নি। আইএসও হামলা নিয়ে কোনও হুমকি বা কোনও তথ্য প্রকাশ করেনি।

একের পর এক শহর নিয়ন্ত্রণে নেওয়ার পর গত সপ্তাহে রাজধানী কাবুল দখল করে আফগানিস্তানের ক্ষমতা গ্রহণের ঘোষণা দেয় তালেবান।

তালেবান ক্ষমতায় বসার পর থেকেই কাবুল বিমানবন্দরে ভিড় করছে হাজার হাজার মানুষ। এর মধ্যে অনেক মার্কিন নাগরিকও রয়েছেন।

কাবুলের বিমনাবন্দরে অবস্থান নিয়ে আছে মার্কিন সেনারা, অন্যদিকে বিমানবন্দরে পৌঁছানোর পথে চেকপোস্ট বসিয়েছে তালেবান। এ নিয়ে উৎকণ্ঠা লেগেই আছে।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত