আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

আফগানিস্তানের উদ্ধার কার্যক্রম গুটিয়ে আনছে যুক্তরাষ্ট্র

আফগানিস্তানের উদ্ধার কার্যক্রম গুটিয়ে আনছে যুক্তরাষ্ট্র

ছবি: এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বিশ্ববাসীকে সতর্ক করে বলেছেন, কাবুল এয়ারপোর্টে আরেকটি সন্ত্রাসী হামলা হওয়ার জোর সম্ভাবনা রয়েছে।

এদিকে উদ্ধার কার্যক্রম প্রায় গুটিয়ে এনেছে যুক্তরাষ্ট্র। আর মাত্র ১ হাজার বেসামরিক মানুষকে উদ্ধারের বাকি আছে।

জো বাইডেন বলেন, 'কমাণ্ডারদের তথ্য মতে রবিবার নাগাদ আরেকটি বড় হামলার শঙ্কা রয়েছে'।

দ্য স্টেট ডিপার্টমেন্ট ইতোমধ্যে সকল মার্কিনীকে ওই অঞ্চল থেকে সরে যেতে আহবান জানিয়েছে। কাবুল এয়ারপোর্টে 'সুনির্দিষ্ট ও বড় হামলার' প্রেক্ষিতে আহবান জারি করা হয়।

যুক্তরাষ্ট্র এখনো আফগানিস্তানে উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তবে যুক্তরাজ্যের সেনা, কূটনৈতিকসহ অন্যান্য কর্মকর্তারা ইতোমধ্যে কাবুল ত্যাগ করেছে।

এর আগে বৃহস্পতিবার কাবুল এয়ারপোর্টের বাইরে আত্মঘাতী বোমা হামলায় ১৭০ জনের প্রাণহানি হয়। এতে ১৩ জন মার্কিন সেনারও মৃত্যু হয়।

আফগানিস্তানভিত্তিক সন্ত্রাসী সংগঠন ইসলামিক স্টেট গ্রুপ বা আইএস-কে এই হামলার দায় স্বীকার করেছে। আফগানিস্তানের খোরাসান প্রদেশে আইএস এর বেশ বড় ঘাঁটি রয়েছে।

এই হামলার প্রেক্ষিতে শুক্রবার পূর্ব আফগানিস্তানে যুক্তরাষ্ট্র ড্রোন হামলা চালিয়ে দুই উচ্চপদস্থ আইএস সদস্যকে হত্যা করে।

ড্রোন হামলায় মৃত দুইজনকে পরিকল্পনাকারী হিসেবে সাব্যস্ত করা হয়েছে। কাবুল এয়ারপোর্টে হামলায় এদের সরাসরি সংযোগ আছে কী না, সেটি এখনো নিশ্চিত নয়।

প্রেসিডেন্ট জো বাইডেন শনিবার এক বিবৃতিতে বলেন, 'ড্রোন হামলাই শেষ নয়। কাবুল এয়ারপোর্টের বোমা হামলাকারীদের খুঁজে খুঁজে এই কাজের শাস্তি দেওয়া হবে'।

তবে তালেবানের পক্ষ থেকে এই হামলার নিন্দা প্রকাশ করা হয়। তালেবানের এক মুখপাত্র বলেন, 'হামলার আগে আমেরিকার আমাদের সাথে আলোচনা করা উচিত ছিল'।

আইএস-কে বা ইসলামিক স্টেট খোরাসান প্রভিন্স হচ্ছে আফগানিস্তানের সবচেয়ে উগ্র এবং চরমপন্থী জিহাদী দল। নানগারহার প্রদেশে আইএস-কের হাজার হাজার সদস্য লুকিয়ে আছে বলে ধারণা করা হচ্ছে।

আগামী কয়েকদিন যুক্তরাষ্ট্রের জন্য উদ্ধার কার্যক্রম বেশ জটিল হয়ে যাবে বলে সতর্ক করেছে হোয়াইট হাউজ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

উদ্ধার কার্যক্রমের শুরুতে কাবুল এয়ারপোর্টে যুক্তরাষ্ট্রের ৫ হাজার ৮০০ সেনা মোতায়েন ছিল। এখন সেখানে ৪ হাজার সেনা রয়েছে।

সিকিউরিটির দায়িত্বে থাকা কর্মকর্তার বরাতে জানা যায়, যুক্তরাষ্ট্র উদ্ধার কার্যক্রমের চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তবে ঠিক কবে নাগাদ সেনারা এয়ারপোর্ট থেকে সরে যাবে, তা এখনো জানা যায়নি।

ওই কর্মকর্তা জানান, আর মাত্র ১ হাজার বেসামরিক নাগরিক আকাশপথে উদ্ধারের বাকি রয়েছে।

তালেবানের এক কর্মকর্তা জানান, টেকনিক্যাল এক্সপার্ট ও ইঞ্জিনিয়াররা কাবুল এয়ারপোর্টের দায়িত্ব বুঝে নিতে প্রস্তুত আছে, আমেরিকান সৈন্যরা সরে গেলেই তাদের পক্ষ থেকে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হবে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত