আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

বাইডেনের সতর্কতার পর কাবুলে আবারও বিস্ফোরণ

বাইডেনের সতর্কতার পর কাবুলে আবারও বিস্ফোরণ

কাবুল বিমানবন্দরের কাছাকাছি উত্তর-পশ্চিম দিকের এলাকায় আবারও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। আজ রবিবার এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। টেলিভিশনে প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা গেছে, আকাশে কালো ধুয়া উড়ছে।

বিবিসি ও বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ছবিতে দেখা যাচ্ছে, বিমানবন্দরের কাছেই একটি আবাসিক ভবনের ছাদ থেকে কালো ধুয়া উড়ছে। তবে বিস্ফোরণের কারণ এখনো জানা যায়নি।

তথ্যটি নিশ্চিত করেছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা। তিনি জানান, বিমানবন্দরের কাছেই একটি বাড়িতে রকেট হামলা চালানো হয়েছে।

সূত্র জানিয়েছে, বিমানবন্দরে সরাসরি হামলা চালানো হয়নি। হতাহতের সংখ্যাও অজানা। আফগান পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, রকেট হামলায় এক শিশু নিহত হয়েছেন। খবর এপি ও দ্য গার্ডিয়ানের।

এর আগে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় গতকাল শনিবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন কাবুল বিমানবন্দরে আবারও হামলার আশঙ্কা করছেন। তিনি বলেন, ‌‌‘আগামী ২৪ থেকে ৩৬ ঘন্টার মধ্যেই ফের কাবুল বিমানবন্দরে হামলার আশঙ্কা রয়েছে।’

হুমকির কারণে স্টেট ডিপার্টমেন্ট সকল মার্কিন নাগরিকদের কাবুল বিমানবন্দরের কাছাকাছি এলাকা ছেড়ে চলে যাওয়ার আহ্বান জানায়।

কাবুল বিমানবন্দরে গত বৃহস্পতিবার সন্ধ্যায় আত্মঘাতী হামলায় ১৩ মার্কিন সেনাসহ কমপক্ষে ১৭০ জন নিহত হয়েছেন। আইএসের আফগান শাখা (আইএস-কে) এ হামলার দায় শিকার করে বিবৃতি দিয়েছে।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত