আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

কাবুলে হামলা চালানোয় যুক্তরাষ্ট্রের ওপর ক্ষেপেছে তালেবান

কাবুলে হামলা চালানোয় যুক্তরাষ্ট্রের ওপর ক্ষেপেছে তালেবান

তাদের আগে থেকে না জানিয়ে আফগানিস্তানের রাজধানী কাবুলে ড্রোন হামলা চালানোয় যুক্তরাষ্ট্রের নিন্দা জানিয়েছে তালেবান। তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ চীনের রাষ্ট্রীয় টেলিভিশন সিজিটিএন’কে দেয়া এক সাক্ষাৎকারে এই নিন্দা জানান। খবর আল জাজিরার।

সিজিটিএন’কে তালেবান মুখপাত্র বলেন, নিজের ইচ্ছায় অন্য দেশে যুক্তরাষ্ট্রের হামলা চালানো অবৈধ। রোববারের ওই হামলায় সাতজন নিহত হয়েছে বলেও জানান তিনি। তবে মার্কিন গণমাধ্যম জানিয়েছে, ওই হামলায় ৬ শিশুসহ একই পরিবারের ৯ জন নিহত হয়েছে।

সিজিটিএনের এক লিখিত প্রশ্নের জবাবে মুজাহিদ বলেন, আফগানিস্তানে যদি কোনও সম্ভাব্য হুমকি থাকে তাহলে এটা আমাদের বলা উচিত। সেটা করে এভাবে হামলা চালানোয় বেসামরিক ব্যক্তিদের মৃত্যু হয়েছে।

রোববার কাবুলের একটি আবাসিক এলাকায় একটি গাড়ি লক্ষ্য করে ড্রোন হামলা চালায় যুক্তরাষ্ট্র। এতে নিহত হয় ৯ জন। মার্কিন সেন্ট্রাল কমান্ড রোববার জানিয়েছে, বিমানবন্দরের জন্য ‘আসন্ন’ হুমকি সন্দেহভাজন একজন আইসিস-কে আত্মঘাতী বোমা হামলাকারী লক্ষ্য করে ওই প্রতিরক্ষামূলক বিমান হামলা চালানো হয়েছে।

নিহতদের একজন স্বজন বলেন, হামলায় মৃত্যু হওয়াদের মধ্যে ২ বছর বয়সী মেয়ে শিশুও রয়েছে। তিনি বলেন, তারা ‘একটি সাধারণ পরিবার’ ছিল। আমরা আইসিস বা দায়েশ নই এবং এটি একটি পারিবারিক বাসা, যেখানে পরিবার নিয়ে বাস করতেন আমার ভাই।

এদিকে সোমবার সকালে কাবুল আন্তর্জাতিক বিমানবন্দরে একাধিক রকেট হামলার ঘটনা ঘটেছে। বার্তা সংস্থা এএফপি জানায়, সোমবার সকালের ব্যস্ততা শুরু হওয়ার আগে কাবুলের আকাশে রকেটের শব্দ শোনা যায়। মার্কিন একজন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, বিমানবন্দর লক্ষ্য করে অন্তত পাঁচটি রকেট ছোঁড়া হয়।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত