আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

পাকিস্তানের বেলুচিস্তানে আত্মঘাতী হামলা, মৃত ৩, আহত ১৫

পাকিস্তানের বেলুচিস্তানে আত্মঘাতী হামলা, মৃত ৩, আহত ১৫

ছবি: এলএবাংলাটাইমস

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে অবস্থিত কোয়েটা শহরের একটি প্যারামিলিটারি  চেকপয়েন্টে একটি আত্মঘাতী বোমা হামলা সংগঠিত হয়েছে। এ হামলায় ৩ জন নিহত ও ১৫ জন আহত হয়েছে।

কোয়েটা শহরটি বালুচিস্থান প্রদেশের রাজধানী ও ভৌগলিকভাবে এটি আফগান সীমান্তের কাছে অবস্থির।কয়েক দশক ধরেই এই প্রদেশে বিচ্ছিন্নতাবাদীরা পাকিস্তানের কাছ থেকে স্বাধীনতা দাবি করে বিদ্রোহ চালাচ্ছে। তাদের মতে, কেন্দ্রীয় সরকারের একচেটিয়া আধিপত্য ও শোষণের হাত থেকে বাঁচার একমাত্র উপায় হলো স্বাধীনতা।

কোয়েটার ডিস্ট্রিক্ট পুলিশ মহাপরিদর্শক আজহার আকরাম জানান যে রবিবার ভোরে কোয়েটা শহরের মধ্যে অবস্থানরত প্যারামিলিটারি বাহিনীর একটি চেকপয়েন্টে হামলাটি সংগঠিত হয়। হামলাটি একজন আত্মঘাতী বোমা হামলাকারীর দ্বারা সংগঠিত হয়েছে।

তালেবানের পাকিস্তান শাখা বা তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) একটি বিবৃতিতে হামলাটির দায় স্বীকার করেছে।

জুলাই মাস থেকে ফ্রন্টিয়ার কোর্পে টিটিপি হামলা করে যাচ্ছে। এপ্রিল মাসে কোয়েটার একটি বিলাসবহুল হোটেলের সামনে টিটিপি তাঁর সাম্প্রতিককালের সবচেয়ে গুরুতর হামলা পরিচালনা করে। উক্ত হামলায় চারজন নিহত হয় ও ১২ জন আহত হয়।

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান রবিবারে টুইটারে এই হামলার নিন্দা জানিয়েছেন।

এলএবাংলাটাইমস/এমডব্লিউ

শেয়ার করুন

পাঠকের মতামত