আপডেট :

        দুই দফা প্রা ণঘাতী ইনজেকশনেও মৃ ত্যু হয়নি, হাসপাতালে জ্ঞান ফিরল মৃ ত্যুদণ্ডপ্রাপ্ত নারীর

        ইসরায়েলের নির্বাচনে জালিয়াতির অভিযোগ, আরব দলগুলোর বিরুদ্ধে তদন্তের দাবি নেতানিয়াহুর দলের

        ক্যালিফোর্নিয়ায় বাড়ি কেনা সহজ করতে ২৫ বিলিয়ন ডলারের ঋণ কর্মসূচি, ভোট হবে প্রস্তাব ৩৭-এ

        আবাসন ব্যয় কমানোর লক্ষ্য, ক্যালিফোর্নিয়ায় পরিবেশগত পর্যালোচনার নিয়ম বদলাতে প্রস্তাব ৪৫

        ক্যালিফোর্নিয়ায় ট্রেনের পণ্য চুরির অভিযোগে গ্রেপ্তার ৯, সিনালোয়া কার্টেলের সঙ্গে সংশ্লিষ্টতার দাবি পুলিশের

        কোরিয়ান স্পার ভিড় পেরিয়ে লস এঞ্জেলেসে রুশ বাথহাউসের ভিন্ন জগৎ, আছে পুরোনো ঐতিহ্য

        কাজ করে, গাড়ি চালায়, করও দেয় কিশোরেরা, এবার ভোটাধিকার নিয়ে সিদ্ধান্ত নেবে ক্যালিফোর্নিয়ার এই শহর

        হলিউড সাইনের পাশে বসবাস যেন দুর্ভোগ, পর্যটকদের ফেলে যাওয়া ময়লায় অতিষ্ঠ স্থানীয় বাসিন্দারা

        নিউপোর্ট বিচে এল নিনোর দাপট, জোয়ার ও বন্যার চাপে বিপর্যস্ত উপকূলীয় জনজীবন

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচনে ব্যবধান ঘুচিয়ে রমনের সঙ্গে সমান অবস্থানে বাস, বলছে নতুন জরিপ

        কংগ্রেসের নিয়ন্ত্রণ পেলে ট্রাম্পের পরিবার থেকে পেন্টাগন, চারটি তদন্তের প্রস্তুতি নিচ্ছে ডেমোক্র্যাটরা

        যুক্তরাষ্ট্রের নাগরিক অধিকার আন্দোলনের কিংবদন্তি ডোলোরেস হুয়ের্তার মৃত্যু, ৯৬ বছর বয়সে থামল দীর্ঘ সংগ্রাম

        ক্যালিফোর্নিয়ার নির্বাচনে ১৪ প্রস্তাব, ভোটারদের সিদ্ধান্তে বদলাতে পারে আবাসন, কর ও পরিবেশনীতি

        মূল্যস্ফীতি কমানোর প্রতিশ্রুতি দিয়েও চাপে ট্রাম্প, বাইডেনের মতো একই সংকটে হোয়াইট হাউ

        ইরানের গোয়েন্দা সংস্থাকে সহায়তার অভিযোগে ব্রিটেনে দুই নাগরিক অভিযুক্ত, তদন্তে নতুন মোড়

        ৬০ লাখ ডলারে বিক্রির অপেক্ষায় বিরল ডাইনোসরের কঙ্কাল, জনসমক্ষে দেখা যাবে কি ভবিষ্যতে

        হ্যালোইন সাইকেল রাইডে গাড়ির ধাক্কায় দুইজনের মৃ ত্যু, এক ব্যক্তিকে টেনেহিঁচড়ে নিয়ে গেল চালক

        ক্যানসারের চিকিৎসার মধ্যে আইনজীবীকে বিষ দিয়ে হ ত্যার অভিযোগ, সম্পত্তি দখলে সৎপুত্র গ্রেপ্তার

        হাসপাতাল ও ক্লিনিক বাড়াচ্ছে ইউসিএলএ, তবু কম আয়ের রোগীদের চিকিৎসা নিয়ে উদ্বেগ

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে কয়েক দিনের বন্যার শঙ্কা, রেকর্ড উচ্চতায় উঠতে পারে সমুদ্রের পানি

ট্রাম্প আমলের ১১ কর্মকর্তাকে বাইডেন প্রশাসন, পদত্যাগ না হয় বরখাস্ত

ট্রাম্প আমলের ১১ কর্মকর্তাকে বাইডেন প্রশাসন, পদত্যাগ না হয় বরখাস্ত

যুক্তরাষ্ট্রের মিলিটারি সার্ভিস একাডেমির উপদেষ্টা বোর্ডে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিয়োগ দেয়া ১১ কর্মকর্তাকে পদত্যাগের জন্য আদেশ দেয়া হয়েছে। পদত্যাগ না করলে তাদেরকে দায়িত্ব থেকে বরখাস্ত করা হবে বলে আদেশে জানায় জো বাইডেনের প্রশাসন।

বুধবার সংশ্লিষ্ট একটি সূত্রের বরাত দিয়ে যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএনে প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

এই কর্মকর্তাদের মধ্যে হোয়াইট হাউজের সাবেক প্রেস সেক্রেটারি শন স্পাইসার, প্রেসিডেন্টের সাবেক জ্যেষ্ঠ উপদেষ্টা কেলিঅ্যান কোনওয়ে ও সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এইচ আর ম্যাকমাস্টার রয়েছেন। ডোনাল্ড ট্রাম্পের শাসনামলের এই কর্মকর্তারা নেভাল একাডেমি, এয়ার ফোর্স একাডেমি ও মিলিটারি একাডেমির উপদেষ্টা বোর্ডে দায়িত্বে ছিলেন।

পরে বুধবার বিকেলে হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি জেন সাকি এই তথ্য নিশ্চিত করেছেন।

হোয়াইট হাউজে এক সংবাদ সম্মেলনে জেন সাকি বলেন, 'আমি অন্যদের বিবেচনার সুযোগ দিচ্ছি, তারা কেলিঅ্যান কনওয়ে, শন স্পাইসার ও অন্যরা এই বোর্ডে দায়িত্ব পালনে উপযুক্ত অথবা অরাজনৈতিক হিসেবে মনে করেন কি না, কিন্তু প্রেসিডেন্টের কোয়ালিফিকেশন রিকয়ারমেন্ট আপনার দলীয় রেজিস্ট্রেশন না, হয় আপনার দায়িত্ব পালনের যোগ্যতা থাকতে হবে এবং প্রশাসনের মূল্যবোধের সাথে সমন্বিত হতে হবে।'

এই বিষয়ে শন স্পাইসারের কাছে সিএনএন মন্তব্য চাইলে তিনি বলেন, পদত্যাগের প্রতিক্রিয়া তিনি তার টেলিভিশন শো'র মাধ্যমে জানাবেন।

অপরদিকে কেলিঅ্যান কোনওয়ে এক টুইট বার্তায় প্রকাশিত বিবৃতিতে এই সিদ্ধান্তকে 'রাজনৈতিক' হিসেবে উল্লেখ করে বলেন, তিনি পদত্যাগ করছেন না।

বিবৃতিতে প্রেসিডেন্ট বাইডেনকে উদ্দেশ্য করে তিনি বলেন, 'আপনার সিদ্ধান্ত হতাশাজনক হলেও বোধগম্য যে আপনার সৃষ্ট সংকটের খবরকে আড়াল করা ও ভোট প্রাপ্তির নিম্নগামিতাকে ঠেকানোর জন্য এটি নিচ্ছেন।'

 

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত