আপডেট :

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

        ট্রাম্পের বিলাসবহুল ফ্লোরিডা গলফ ক্লাবেই হতে পারে নতুন ‘ক্যাম্প ডেভিড’

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার তাপপ্রবাহ এখনো কাটেনি, তবে আসছে স্বস্তির শীতলতা

        সিলভার লেকে বাড়িতে আগুন, চার এলএফডি ফায়ারফাইটারসহ আহত ৫

        প্রায় এক মাস ধরে নিখোঁজ দক্ষিণ ক্যালিফোর্নিয়ার দুই কিশোর লস এঞ্জেলেসের এলাকায় থাকতে পারে

        কুলভার সিটি বাসচালক ব্রুস রদ্রিগেজকে হত্যার অভিযোগে লস এঞ্জেলেসের ব্যক্তি অভিযুক্ত

        সারোগেসিতে জন্ম নেওয়া অন্তত ১৪ শিশুকে নির্যাতনের অভিযোগ ক্যালিফোর্নিয়ার দম্পতির বিরুদ্ধে

        মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা ব্যর্থ, এক সপ্তাহ পর জ্ঞান ফিরেছে ক্রিস্টা পাইকের

        ট্রাম্প রাশিয়ায় প্লেগ গবেষণাগারের কর্মীর মৃত্যু নিয়ে পুতিনের সঙ্গে কথা বলবেন

        ৮০ পেরোলেই জুরি ডিউটি থেকে স্থায়ী অব্যাহতি, নতুন আইন ক্যালিফোর্নিয়ায়

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় আঘাত হানতে পারে শক্তিশালী এল নিনো, প্রস্তুতি নিচ্ছে লস এঞ্জেলেস

        ট্রাম্পের মন্তব্যে লস এঞ্জেলেস নিয়ে ক্ষোভ, কড়া জবাব নিউজম ও বাসের

        ফ্রিওয়েতে ভয়াবহ সংঘ র্ষের ভিডিও, সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় প্রা ণ গেল একজনের

        ‘লস এঞ্জেলেস ও সান ডিয়েগোতে হামলা হতে দিন’ ট্রাম্পের মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া

দূরপাল্লার নতুন ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া

দূরপাল্লার নতুন ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া

সপ্তাহান্তে দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের সফলভাবে পরীক্ষার দাবি করেছে উত্তর কোরিয়া। যুক্তরাষ্ট্রের সাথে পারমাণবিক আলোচনা অচলাবস্থার মধ্যে নিজেদের সামরিক ক্ষমতা সম্প্রসারণের লক্ষ্যে এই পরীক্ষা চালিয়েছে দেশটি।

কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি সোমবার জানিয়েছে, গত দুই বছর ধরে ক্রজ মিসাইলটির (ক্ষেপণাস্ত্র) উন্নয়ন কার্যক্রম চলছিল। গত শনি ও রোববার এটির সফল পরীক্ষা করেছে উত্তর কোরিয়া। এই ক্ষেপণাস্ত্র ৯৩২ মাইল দূরের লক্ষবস্তুতে সফলভাবে আঘাত করতে পারে।

সফল পরীক্ষার পরে ক্ষেপণাস্ত্রগুলো সমুদ্রে গিয়ে পড়েছে বলে জানিয়েছে দেশটির বার্তাসংস্থাটি। তবে যুক্তরাষ্ট্রের আশঙ্কা, ক্ষেপণাস্ত্রগুলো পরমাণু পরীক্ষার অংশ হতে পারে।

এদিকে দূরপাল্লার ক্রুজ মিসাইলের সফল পরীক্ষার পর উচ্ছ্বাস প্রকাশ করেছে উত্তর কোরিয়া। দেশটি তাদের এই নতুন অস্ত্রকে ‘বিশাল তাৎপর্যপূর্ণ কৌশলগত অস্ত্র’ হিসেবে আখ্যায়িত করেছে। দেশটির নেতা কিম জং উনের চাওয়া অনুযায়ী এটি দেশের সামরিক শক্তি বৃদ্ধি করেছে বলেও জানিয়েছে পিয়ংইয়ং।

গত কয়েকমাস ধরেই উত্তর কোরিয়ার সামরিক শক্তি আরো শক্তিশালী করার বিষয়ে জোর দিচ্ছেন কিম জং উন। কিছুদিন আগে তিনি জানিয়েছিলেন, দেশের বিজ্ঞানীরা একাধিক ব্যালিস্টিক মিসাইল তৈরি করেছে। যা উত্তর কোরিয়ার সামরিক শক্তি অনেকটা বৃদ্ধি করেছে।

এরপরেই গত মার্চ মাসে একটি স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করেছিল উত্তর কোরিয়া। যার কারণে দেশটির বিরুদ্ধে সেসময় বেশ কিছু নতুন নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। এবার একাধিক দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো দেশটি। এই পরিস্থিতিতে উত্তর কোরিয়ার বিরুদ্ধে আরো নিষেধাজ্ঞা জারি করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে দক্ষিণ কোরিয়া জানিয়েছে, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্রের পরীক্ষার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। কোন এলাকায় দেশটি এই পরীক্ষা করেছে, তা এখনও স্পষ্ট নয়। ক্ষেপণাস্ত্রের ক্ষমতা কতটা এবং এর সাথে পরমাণু শক্তির সংশ্লিষ্টতা আছে কি না, সব কিছুই খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের সাথে একযোগে কাজ করা হচ্ছে বলেও জানিয়েছে দেশটি।

জাপানের প্রধান কেবিনেট সেক্রেটারি কাতসুনোবু কাতো সাংবাদিকদের জানিয়েছেন, উত্তর কোরিয়ার একাধিক দূরপাল্লার ক্রুজ মিসাইলের সফল পরীক্ষার ঘটনায় টোকিও ‘উদ্বিগ্ন’। একইসাথে পরিস্থিতি পর্যবেক্ষণে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সাথে জাপান কাজ করছে বলেও জানিয়েছেন তিনি।

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত