আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

জাতিসংঘের সাধারণ অধিবেশনে কথা বলতে তালেবানের চিঠি

জাতিসংঘের সাধারণ অধিবেশনে কথা বলতে তালেবানের চিঠি

গত ২০ সেপ্টেম্বর থেকে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন শুরু হয়েছে। যা চলবে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত। এতে যোগ দিয়ে কথা বলতে চায় আফগানিস্তানের তালেবান সরকার। সে লক্ষ্যে জাতিসংঘকে একটি চিঠি দিয়েছে সংগঠনটি। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।

জানা যায়, মঙ্গলবার জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফানে ডুজারিখ এ তথ্য নিশ্চিত করেছেন।

গত ১৫ আগস্ট আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করে তালেবান। এরপর তারা দেশটিতে নতুন সরকার গঠন করেছে। তালেবানের অন্তর্বর্তীকালোন সরকারের পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন আমির খান মুত্তাকি। তিনি চিঠি পাঠিয়েছেন জাতিসংঘের মহাসচিবের কাছে। চিঠিতে তিনি উল্লেখ করেছেন, জাতিসংঘের উচ্চপর্যায়ের এ সম্মেলনে অংশ নিতে চায় তালেবান।

তবে তালেবানকে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন যোগ দিতে দেওয়া হবে কি না, তা নিয়ে একধরনের জটিলতা তৈরি হয়েছে। কারণ, ক্ষমতাচ্যুত আফগান সরকারের জাতিসংঘে নিযুক্ত স্থায়ী প্রতিনিধি গোলাম ইসাকজাইও এই পরিষদে যোগ দিতে চান।

যার কারণে, কারা এ অধিবেশনে যোগ দিতে পারবে, এটা এখনো নির্ধারণ করা এখনো সম্ভব হয়নি। সাধারণত জাতিসংঘের নয় সদস্যের ক্রিডেনশিয়াল কমিটি এ বিষয়ে সিদ্ধান্ত নিয়ে থাকে। আর সাধারণ পরিষদের অধিবেশন শেষ হওয়ার আগে এ কমিটি বৈঠকে বসবে কি না, তাও নিশ্চিত নয়।

এ ছাড়া তালেবানের পক্ষ থেকে কেউ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে গিয়ে সরাসরি জাতিসংঘের সাধারণ পরিষদে বক্তব্য দেবেন, নাকি ভিডিও বার্তা দেবেন, তা নিশ্চিত নয়।

এদিকে ক্ষমতাচ্যুত আফগান সরকারের রাষ্ট্রদূত গোলাম ইসাকজাইকে সরিয়ে দেওয়ার বিষয়টিও চিঠিতে উল্লেখ করেছে তালেবান। সেখানে চিঠিতে বলা হয়েছে, ইসাকজাই আর আফগানিস্তানের প্রতিনিধিত্ব করছেন না। তার জায়গায় সুহাইল শাহিনকে স্থানীয় প্রতিনিধি হিসেবে মনোনয়ন দিয়েছে তালেবান।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত