আপডেট :

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

        হারিকেন ইসাইয়াসের তাণ্ডবে যুক্তরাষ্ট্রে চারজনের মৃ ত্যু, বিদ্যুৎহীন পাঁচ লাখ মানুষ

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

সম্ভাব্য অভিযানের প্রস্তুতিতে সিরিয়ার ইদলিবে জোরদার তুর্কি সৈন্য মোতায়েন

সম্ভাব্য অভিযানের প্রস্তুতিতে সিরিয়ার ইদলিবে জোরদার তুর্কি সৈন্য মোতায়েন

সম্ভাব্য অভিযানের প্রস্তুতিতে সিরিয়ার সরকারবিরোধী বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা ইদলিব প্রদেশে সৈন্য মোতায়েন জোরদার করেছে তুরস্ক। সিরিয়ার বাশার আল-আসাদ প্রশাসন ও তার মিত্র রাশিয়া বিদ্রোহীদের দখলে থাকা একমাত্র প্রদেশটি দখলে আক্রমণ বাড়ানোয় এই পদক্ষেপ নিলো তুরস্ক।

বৃহস্পতিবার তুর্কি সংবাদমাধ্যমে প্রকাশিত এক খবরে জানানো হয়, রাশিয়া ও ইরানের সাথে সিরিয়া বিষয়ে এক বৈঠকের আগেই তুরস্ক ইদলিবে অতিরিক্ত সৈন্য মোতায়েন করে।

চলতি মাসের শুরুতে বাশার আল-আসাদের বিরুদ্ধে উত্তর সিরিয়ায় লড়াইরত পাঁচ সংগঠন একত্রে জোটবদ্ধ হয়ে লড়াই চালানোর ঘোষণা দেয়।

উত্তর সিরিয়ার আল-বাব জেলায় এক অনুষ্ঠানে এই পাঁচ সংগঠন একত্রিত হয়ে জোট গঠনের ঘোষণা দেয়।

আসাদবিরোধী লড়াইয়ের পাশাপাশি এই অঞ্চলে সন্ত্রাস প্রতিরোধে তুরস্কের সাথে একত্রে কাজের প্রত্যয় প্রকাশ করে তারা।

গত বছরের মার্চে তুরস্ক ও রাশিয়ার মধ্যে চুক্তি অনুসারে ইদলিবকে 'যুদ্ধ-বহির্ভুত অঞ্চল' হিসেবে ঘোষণা করা হয়েছে।

তথাপি সিরিয়ার সরকার বিভিন্ন সময়ই এই অঞ্চলে সামরিক আক্রমণ চালিয়ে চুক্তি লঙ্ঘন করেছে।

ইদলিবে বর্তমানে প্রায় ৩০ লাখ লোকের বসবাস রয়েছে। এর মধ্যে দুই তৃতীয়াংশই যুদ্ধের ফলে সিরিয়ার বিভিন্ন স্থান থেকে উদ্বাস্তু হয়ে আসা শরণার্থী।

২০১১ সালের মার্চে আরব বসন্তের পরিপ্রেক্ষিতে সিরিয়ার একনায়ক বাশার আল আসাদের পদত্যাগের দাবিতে দেশটির বিভিন্ন শহরে রাস্তায় বিক্ষোভে নামে সাধারণ জনতা। বাশার আল-আসাদ সামরিক উপায়ে এই বিক্ষোভ দমন করতে চাইলে দীর্ঘস্থায়ী গৃহযুদ্ধের মুখে পড়ে দেশটি।

জাতিসঙ্ঘের মানবাধিকার কাউন্সিলের এক তথ্য অনুসারে, যুদ্ধের ফলে ১০ বছরে তিন লাখ ৫০ হাজার দুই শ' নয়জন নিহত হয়েছে। এর মধ্যে ২৬ হাজার সাত শ' ২৭ জন নারী ও ২৭ হাজার এক শ' ২৬ জন শিশু।

দশ বছর চলমান এই গৃহযুদ্ধে দেশটির জনসংখ্যার অর্ধেকই বাস্তুচ্যুত হয়। জাতিসঙ্ঘের তথ্যানুসারে এক কোটির বেশি লোক যুদ্ধের কারণে বাস্তুচ্যুত হয়।

এছাড়া যুদ্ধের কারণে অন্তত ৬৬ লাখ সিরিয়ান গত ১০ বছরে দেশ ছেড়েছেন। দেশ ত্যাগ করা এই সকল সিরিয়ান নাগরিক প্রতিবেশী তুরস্ক, জর্দান, লেবানন, ইরাকসহ বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছেন।

এর মধ্যে শুধু তুরস্কতেই ৩৭ লাশ শরণার্থী আশ্রয় নিয়েছেন।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত