আপডেট :

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

        যুক্তরাষ্ট্রে প্রথমবার ‘এলিয়েন টেরোরিস্ট’ আদালতে মামলা, আফগান নারীকে দেশে ফেরত পাঠানো হলো

        আইরিশ-আমেরিকান ভোটারদের লক্ষ্য করেই আয়ারল্যান্ড একীভূত করার পক্ষে ট্রাম্পের মন্তব্য

        ক্যালিফোর্নিয়ায় ডিজেলের দাম রেকর্ড ৮.০৯ ডলার

        আলাস্কার হিমশীতল সাগরে উল্টে যাওয়া নৌকায় দুই দিন ভেসে থেকে বাঁচল কিশোর

        এআই উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রপিক প্রধানের

        মালিবুতে ‘সরকারি বালু চুরির’ অভিযোগ, জনসাধারণকে ২০ লাখ ডলারের সমুদ্রসৈকত দিচ্ছেন ব্রুয়ার্স মালিক

        এবার কোথায় আটলান্টিকের হারিকেন? এল নিনোর প্রভাবে রেকর্ড ধীর ঝড়ের মৌসুম

        আগুনে পুড়তে থাকা বৃদ্ধনিবাস থেকে ছয় প্রবীণকে উদ্ধার দুই ভাইয়ের

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

অশ্রু নয়, কাঁদলে চোখ থেকে বেরিয়ে আসছে পাথর

অশ্রু নয়, কাঁদলে চোখ থেকে বেরিয়ে আসছে পাথর

অঝোরে কাঁদছে ১৫ বছরের মেয়ে। কিন্তু চোখে পানির জায়গায় ঝরে পড়ছে পাথর! হ্যা, শুনতে অবাক লাগলেও সম্প্রতি সামনে এসেছে এমনই ঘটনা। যা দেখার পর হতবাক চিকিৎসকরাও।

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, ১৫ বছর বয়সী ওই মেয়ে ভারতের উত্তরপ্রদেশের কনৌজের গাদিয়া বালিদাসপুরের বাসিন্দা। তিনি কাঁদলেই চোখ থেকে পাথর পড়ছে। বিগত বেশ কয়েক মাস ধরেই তার বাড়ির লোকদের নজরে বিষয়টি আসে। এরপরই গোটা গ্রামে রীতিমতো চাঞ্চল্য ছড়ায়। গ্রামের বাসিন্দাদের কারোর ধারণা, এই মেয়ের মধ্যে অশুভ কোনো শক্তি ভর করেছে। কেউ আবার বলছেন ভয়ঙ্কর বিপর্যয়ের ইঙ্গিত এই কান্না।

এমনকী তার জটিল এই অসুখের কথা শুনে হতবাক চিকিৎসকরাও। তারাও ঠাহর করতে পারছেন না, ঠিক কোন রোগে আক্রান্ত ওই নাবালিকা। চিকিৎসকদের মতে, কোনো যুক্তিতেই এমন ঘটনার কার্যকারণ ব্যাখ্যা করা সম্ভব নয়।

ওই বালিকার পরিবারের বক্তব্য, শেষ দু’মাস ধরে চোখ থেকে ১০-১৫টি পাথর বাইরে এসে পড়েছে। ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও। যেখানে ওই মেয়েটির চোখ থেকে দু’টি পাথর পড়তে দেখা গেছে বলে গ্রামবাসীদের দাবি।

এছাড়া একটি ছবিতে মেয়েটির চোখের পাশে একটি মাংসপিণ্ড রয়েছে। কিছুক্ষণ সেটিতে চাপ দিতেই বেরিয়ে আসে ছোট্ট পাথর। এরপর ফের চোখ থেকে একটি পাথর বেরিয়ে আসে। আর এই ভিডিও দেখার পরই রীতিমতো হতবাক নেটিজেনরা।

তবে এই প্রথম নয়, এর আগে ২০১৪ সালে ইয়েমেনের ১২ বছর বয়সী এক মেয়ের সাথেও একই ঘটনা ঘটেছিল। সাদিয়া সালেহ নামে ওই নাবালিকাও একই রকম রোগে আক্রান্ত ছিল। যা নিয়ে রীতিমতো হইচইও হয়েছিল। কিন্তু সেক্ষেত্রেও চিকিৎসকরা বুঝতে পারেননি, ঠিক কোন রোগে আক্রান্ত ওই মেয়েটি। আর উত্তরপ্রদেশের ঘটনাতেও একই বক্তব্য চিকিৎসকদের।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত