আপডেট :

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

        হারিকেন ইসাইয়াসের তাণ্ডবে যুক্তরাষ্ট্রে চারজনের মৃ ত্যু, বিদ্যুৎহীন পাঁচ লাখ মানুষ

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

আফগানিস্তানে বিদেশী দূতাবাসগুলো আবারো চালুর আহ্বান বারাদারের

আফগানিস্তানে বিদেশী দূতাবাসগুলো আবারো চালুর আহ্বান বারাদারের

নব প্রতিষ্ঠিত ইসলামিক আমিরাত সরকারের সহকারী প্রধানমন্ত্রী মোল্লা আবদুল গনি বারাদার বিশ্বের বিভিন্ন দেশগুলোকে আহ্বান জানিয়ে বলেছেন, আফগানিস্তানের কাবুলে অবস্থিত বিভিন্ন বিদেশী দূতাবাসগুলো আবারো চালু করুন। শুক্রবার এমন সংবাদ প্রকাশ করেছে তোলো নিউজ।

বৃহস্পতিবার সন্ধ্যায় বারদার কাবুলের একটি বৈঠকে যোগ দেন। ওই বৈঠকে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা উপস্থিত ছিলেন। এসব রাষ্ট্রদূতদের মধ্যে রাশিয়া, চীন ও পাকিস্তানের রাষ্ট্রদূতরাও ছিলেন। ওই বৈঠকে আফগানিস্তানের ইসলামিক আমিরাত সরকারের কর্মকর্তা ও বর্তমান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি ও উপস্থিত ছিলেন। ওই বৈঠকে বিদেশী দূতাবাসগুলো আবারো চালুর বিষয়ে বক্তব্য দেন বারাদার।

মোল্লা আবদুল গনি বারাদার তার বক্তব্যে বলেন, আফগানিস্তানের ইসলামিক আমিরাত সরকারের নীতিতে কোনো দেশের ক্ষতি করার কোনো পরিকল্পনা নেই। এসব দেশগুলোর উচিৎ কাবুলে তাদের দূতাবাসগুলো আবারো চালু করা।

তিনি বলেন, আফগানিস্তানের ইসলামিক আমিরাত সরকার বিশ্বের সকল দেশের সাথে ভালো সম্পর্ক তৈরি করতে চায়। যদি কারো কোনো সমস্যা থাকে, তিনি ওই বিষয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা আলোচনা ও বোঝাপড়ার মাধ্যমে সমাধানে প্রস্তুত। কারো ক্ষতি করার কোনো পরিকল্পনা বা নীতি নেই আমাদের। ভবিষ্যতে আফগানিস্তান হবে শান্তির নীড়।

তালেবান কর্তৃপক্ষের মুখপাত্র সুহেল শাহিন কাতারের রাজনৈতিক অফিস থেকে টুইটার অ্যাকাউন্টে বারাদারের এ বক্তব্য পোস্ট করেন।

ইসলামিক আমিরাত সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকী বলেন, ইসলামিক আমিরাত সরকার নতুন করে সব শুরু করতে চায়। আমরা একটি নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা করতে চাই। এর মাধ্যমে দেশে জনবান্ধব সরকার প্রতিষ্ঠা করতে চাই আর বিদেশে বিশ্বের সকল দেশ আর এ অঞ্চলের দেশগুলোর সাথে ভালো সম্পর্ক তৈরি করতে চাই।

আফগানিস্তানের ইসলামিক আমিরাত সরকারের কর্মকর্তারাও জানিয়েছেন যে বিদেশী নাগরিকরা দেশটিতে নিরাপদ।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত