আপডেট :

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

        হারিকেন ইসাইয়াসের তাণ্ডবে যুক্তরাষ্ট্রে চারজনের মৃ ত্যু, বিদ্যুৎহীন পাঁচ লাখ মানুষ

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

ইসলামোফোবিয়ার শিকার যুক্তরাষ্ট্রের বেশিরভাগ মুসলমান

ইসলামোফোবিয়ার শিকার যুক্তরাষ্ট্রের বেশিরভাগ মুসলমান

যুক্তরাষ্ট্রে বসবাসকারী বেশিরভাগ মুসলমানই ইসলামোফোবিয়ার (ইসলামবিদ্বেষী) অভিজ্ঞতার শিকার হয়েছেন। সম্প্রতি মার্কিন মুসলমানদের ওপর চালানো এক জরিপে এই তথ্য প্রকাশ করা হয়।

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের আদারিং অ্যান্ড বিলোংগিং ইনস্টিটিউটের পরিচালিত এই জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে ৬৭.৫ ভাগ অংশগ্রহণকারী জানান, তারা ইসলামোফোবিয়ামূলক মৌখিক ও শারীরিক হামলা এবং বৈষম্যমূলক নীতির শিকার হয়েছেন।

মোট এক হাজার এক শ' ২৩ অংশগ্রহণকারী এই জরিপে অংশ নেন।

জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে নারীদের ৭৬.৭ ভাগ জানান তারা ইসলামোফোবিয়ার শিকার হয়েছেন। অপরদিকে পুরুষদের মধ্যে ৫৮.৬ ভাগ পুরুষ ইসলামোফোবিয়ার শিকার হয়েছেন।

অন্য যেকোনো বয়সীদের তুলনায় ১৮-২৯ বছর বয়সীরাই বেশি ইসলামোফোবিয়ামূলক অপরাধের শিকার হন বলে জরিপে তথ্য প্রকাশ করা হয়। জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে ১৮-২৯ বছর বয়সী তরুণরা বলেন, এই পরিস্থিতি এড়াতে তারা নিজেদের ধর্ম গোপন করেন।

জরিপে অংশ নেয়া ৯৩.৭ ভাগ লোক জানান, ইসলামোফোবিয়া ও মুসলিমবিদ্বেষ তাদের মানসিক অবস্থা ও মনস্তত্বের ওপর প্রভাব বিস্তার করেছে।

ইনস্টিটিউটের গ্লোবাল জাস্টিস প্রোগ্রামের পরিচালক আল-সাদিক আল-শেখ ২৯ সেপ্টেম্বর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, 'এতে প্রকাশিত হয়েছে, যদিও একজন মুসলিম ইসলামোফোবিয়ামূলক অপরাধে সরাসরি ভুক্তভোগী না হন, নাইন-ইলেভেনের পর আমাদের সংবাদমাধ্যম ও সংস্কৃতিতে ইসলামোফোবিয়ার বিস্তারে মুসলিমরা অনুভব করছে, তাদের কোনো না কোনোভাবে নজরদারি, অভিযুক্ত ও বঞ্চিত করা হচ্ছে।'

আল-শেখ বলেন, 'আমাদের জরিপে দেখানো হয়েছে, কি করে সমাজের সাথে মার্কিন মুসলমানদের সংযোগে ইসলামোফোবিয়া গভীর প্রভাব বিস্তার করেছে এবং সম্পদ অর্জনে কি বাধার তারা মুখোমুখি হচ্ছেন।'

তিনি আরো বলেন, 'আমরা জানি যুক্তরাষ্ট্রে ইসলামোফোবিয়ার দীর্ঘ ইতিহাস রয়েছে এবং নাইন-ইলেভেনের পরই তার আবির্ভাব ঘটেনি।'

আল-শেখ বলেন, 'ইসলামোফোবিয়া শুধু মার্কিন মুসলমানদেরই প্রভাবিত করছে না, বরং মার্কিন সমাজকেও পূর্ণাঙ্গভাবে প্রভাবিত করছে।'

এদিকে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) সাম্প্রতিক এক জরিপে মুসলমানদের বিরুদ্ধে ঘৃণামূলক অপরাধ কমে আসার কথা জানালেও মানবাধিকার সংগঠনগুলো বলছে, মূল চিত্র তার বিপরীত। সম্প্রতি ইসলামোফোবিক ঘটনা যুক্তরাষ্ট্রে বেড়ে চলছে।

যুক্তরাষ্ট্রভিত্তিক সংগঠন দ্য কাউন্সিল অন আমেরিকান ইসলামি রিলেশনসের (সিএআইআর) তথ্য অনুসারে, চলতি বছরের প্রথমার্ধে যুক্তরাষ্ট্রে পাঁচ শ'র বেশি ইসলামোফোবিক ঘটনা ঘটেছে।

মে মাসে অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ড গাজা লক্ষ্য করে ইসরাইল আগ্রাসন চালানোর মধ্যেই যুক্তরাষ্ট্রে ইসলামোফোবিক অপরাধ বেশি সংগঠিত হয় বলে জানায় সংস্থাটি।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত